,

সবচেয়ে ব্যয়বহুল হংকং

hongkong_117525আন্তর্জাতিক ডেস্ক : বিদেশি নাগরিকদের বসবাসের জন্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর হংকং। নিউইয়র্ক-ভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান মার্সারের চলতি বছরের তালিকার বরাত দিয়ে বিবিসি অনলাইন এ খবর জানায়।

গত কয়েক বছর ধরে এই তালিকার শীর্ষে ছিল আফ্রিকার দেশ এঙ্গোলার রাজধানী লুয়ান্ডা। কিন্তু সেখান মুদ্রার মান কমে যাওয়ায় এবছর শহরটি দ্বিতীয় স্থানে নেমে এসেছে। ব্যয়বহুল শহরের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে সুইজারল্যান্ডের জুরিখ এবং চতুর্থ স্থানে সিংগাপুর। এছাড়া পঞ্চম অবস্থানে আছে জাপানের রাজধানী টোকিও।

মার্সার জানায়, পৃথিবীর বিভিন্ন দেশে অর্থনৈতিক অস্থিরতা এবং কোথাও কোথাও চমকপ্রদ অর্থনৈতিক সাফল্য এই সূচককে প্রভাবিত করেছে।

পৃথিবীর বিভিন্ন শহরে যেসব বিদেশি প্রতিষ্ঠান কাজ করছে তাদের কর্মীদের বেতন-ভাতা নির্ধারণে এই সূচক সাহায্য করে। শহরের জীবনযাত্রার ব্যয়ের উপর ভিত্তি করে এ সূচক প্রকাশ করা হয়। যেমন – আবাসন, যাতায়াত, খাদ্য, পোশাক এবং বিনোদন।

হংকং শহরে তিন কক্ষ বিশিষ্ট একটি এপার্টমেন্টের বাৎসরিক ভাড়া ১২হাজার ডলারের বেশি। এক কাপ কফির দাম সেখানে প্রায় আট ডলার। এছাড়া একটি জিন্স প্যান্ট কিনতে খরচ ১২৮ ডলার।

এই তালিকা অনুযায়ী বিদেশীদের জন্য পৃথিবীর সবচেয়ে কম ব্যয়বহুল শহর আফ্রিকার দেশ নামিবিয়ার রাজধানী উইন্ডহোয়েক। বিদেশিদের জন্য ব্যয়বহুল শহরের তালিকায় লন্ডনের অবস্থান ১৭তম।

চলতি বছরের শুরুতে ইকোনোমিক ইন্টেলিজেন্স ইউনিটের এক জরিপে সিংগাপুরকে সবচেয়ে ব্যয়বহুল শহর হিসেবে উল্লেখ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা