,

প্রতীক নিয়ে জাসদে দ্বন্দ্ব: ৩০ দিনে রিভিউ নিষ্পত্তির নির্দেশ

jassod_symbolনিজস্ব প্রতিবেদক : মশাল প্রতীক নিয়ে জাসদের (আম্বিয়া-নাজমুল) রিভিউ ৩০ দিনের মধ্যে নির্বাচন কমিশনকে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ড. শাহদীন মালিক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী পরাগ।

গত ১২ মার্চ জাতীয় সম্মেলনে শিরিন আখতারকে সাধারণ সম্পাদক করা নিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাসদ ভেঙে যায়।

ইনুর কমিটির সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া নিজেকে সভাপতি ও নাজমুল হক প্রধানকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করে আলাদা হয়ে যান।

পরে ইনু-শিরিন ও আম্বিয়া-নাজমুলের নেতৃত্বাধীন দুটি অংশই জাসদের নির্বাচনী প্রতীক মশাল চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করে। কমিশন জাসদের (ইনু-শিরীন) পক্ষে সিদ্ধান্ত দেয়।

এর বিরুদ্ধে কমিশনে রিভিউ আবেদন করে জাসদ (আম্বিয়া-নাজমুল)।কিন্তু কমিশন রিভিউয়ের বিষয়ে কোনো সিন্ধান্ত না নেয়ায় হাইকোর্টে রিট করেন নাজমুল হক প্রধান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা