,

তামিমের আরেকটি সেঞ্চুরি

Tamimস্পোর্টস ডেস্ক : চলতি ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে (ডিপিএল) ব্যাট হাতে দারুণ ছন্দেই আছেন তামিম ইকবাল। বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে তুলে নিয়েছেন দুর্দান্ত এক সেঞ্চুরি। ১৪২ রানের অনবদ্য ইনিংস খেলেছেন বাংলাদেশ জাতীয় দলের এই ওপেনার। তার ১৩২ বলের ইনিংসটি ছিল ১১টি চার ও ৪টি ছক্কায় সমৃদ্ধ। চাঁদের বলে পরাস্ত হয়ে সাজঘরে ফেরেন তামিম।

এর মধ্য দিয়ে চলমান ডিপিএলে রান সংগ্রাহকের তালিকায় সবার ওপরে উঠে গেছেন তামিম। ১৬ ম্যাচ শেষে তার নামের জমা হয়েছে ৭১৪ রান। এর মধ্যে রয়েছে দুটি সেঞ্চুরি ও চারটি হাফ সেঞ্চুরিও। তালিকায় তামিম পেছনে ফেলেছেন আব্দুল মজিদকে। সমসংখ্যক ম্যাচে মজিদের সংগ্রহ ৭০৬ রান।

টসে জিতে আগে ব্যাট করতে নেমে তামিম ইকবালের সেঞ্চুরিতে ভর করে ৭ উইকেটে ৩১৬ রানের বড় সংগ্রহ গড়েছে আবাহনী লিমিটেড। জয়ের জন্য প্রাইম ব্যাংকের সামনে ৩১৭ রানের টার্গেট ছুড়ে দিয়েছে তারা।

এদিকে প্রাইম ব্যাংকের বিপক্ষে ফিফটির দেখা পেয়েছেন মোসাদ্দেক হোসেন। ৭৪ বলে তিনটি চার ও পাঁচটি ছক্কায় ৭৮ রানের মূল্যবান ইনিংস খেলেছেন দারুণ ফর্মে থাকা এই অলরাউন্ডার। আবুল হাসানের ব্যাট থেকে এসেছে ২৬ রান। দিনেশ কার্তিকের ইনিংস থেমেছে ২৫ রানে। আর সাকিব ৭ বলে একটি ছক্কায় ১২ রান করে চাঁদের শিকার হন।

প্রাইম ব্যাংকের সেরা বোলার চাঁদ। ৯ ওভারে ৫৯ রান খরচায় পকেটে পুরেছেন ৩ উইকেট। রুবেল হোসেন ও নাজমুল ইসলাম নিয়েছেন দুটি করে উইকেট।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা