,

মির্জাপুরে সড়ক দুর্ঘটনার জেরে যানজট

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছে। ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে যান চলাচল শুরু হয়। কিন্তু দুর্ঘটনার জেরে সৃষ্ট যানজট এখনো রয়ে গেছে।

 

comilla_2_2

আজ বুধবার ভোররাত চারটার দিকে উপজেলার শুভুল্যা নামক স্থানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, সংঘর্ষে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। এতে অন্তত ছয়জন আহত হন। তাঁদের কুমুদিনী হাসপাতালে নিলে একজন মারা যান। তিনি ট্রাকের চালক হতে পারেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি মহাসড়ক থেকে সরিয়ে নেয়। এরপর যান চলাচল শুরু হয়। অতিরিক্ত যানবাহনের কারণে সকাল সাড়ে নয়টা নাগাদ মহাসড়কে যানজট দেখা গেছে।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা