বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বতীপুরে ছেলের হাতে বাবা খুন

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের পার্বতীপুরে ছেলের হাতে বাবা মকসেদ আলী (৬০) খুন হয়েছেন। গত সোমবার রাতে উপজেলার মমিনপুর ইউনিয়নের গোবিন্দপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মকসেদ আলীর স্ত্রী আসমা খাতুন ছেলে আবদুল মালেকের (৪০) বিরুদ্ধে গতকাল মঙ্গলবার একটি হত্যা মামলা করেছেন।

 

ছেলের-হাতে-বাবা-খুন
এদিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় টেলিভিশন দেখতে গিয়ে নিখোঁজ সুমন মিয়া (১৩) নামের এক স্কুলছাত্রের লাশ গতকাল উদ্ধার করেছে পুলিশ। সুমন উপজেলার শালমারা ইউনিয়নের মিরাপাড়া গ্রামের মাইদুল ইসলামের ছেলে। সে মিরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
আসমা খাতুন বলেন, তাঁর স্বামী মকসেদ একটু বেপরোয়া ছিলেন। তিনি জমি বেচতেন আর জুয়া খেলতেন। গত রোববার তিনি ৩১ শতক জমি মাত্র সাড়ে ১২ লাখ টাকায় বিক্রি করেন। এসব নিয়ে সোমবার রাতে বাবার সঙ্গে বড় ছেলে রিকশাভ্যানচালক মালেকের বচসা হয়। একপর্যায়ে মালেক ধারালো অস্ত্র দিয়ে বাবার মাথা, বুক ও পিঠে আঘাত করেন। এতে মকসেদ মারা যান।
মকসেদের বৃদ্ধ মা মাইশরি বেগম জানান, মকসেদকে তাঁর স্ত্রী ও ছেলে হত্যা করেছেন। তবে মকসেদের অন্য দুই ছেলের অভিযোগ, জমি নিয়ে বিরোধকে ঘিরেই বড় ভাই মালেক বাবাকে হত্যা করেছেন।
এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, ঘটনার পর থেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না মালেককে। তিনি হত্যাকাণ্ড ঘটিয়ে বউ-ছেলে নিয়ে পালিয়েছেন।
এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল আলম বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, কয়েকজন মিলে হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন। আলামত উদ্ধারে চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আসমা একটি হত্যা মামলা দায়ের করেছেন।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ ও সুমনের পরিবার সূত্রে জানা গেছে, সুমন সোমবার রাত আটটার দিকে বাড়ির পাশের ফকিরেরহাট বাজারে ভারতের টেলিভিশন চ্যানেল স্টার জলসার ধারাবাহিক নাটক কিরণমালা দেখতে যায়। কিন্তু সে ওই দিন রাতে আর বাড়ি ফিরে না আসায় তাকে খোঁজাখুঁজি করা হয়। এরপরও তার সন্ধান মেলেনি। গতকাল সকালে স্থানীয় লোকজন বাড়ির অদূরে মিরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি ধানখেতে কাদামাখা অবস্থায় সুমনের লাশ দেখে থানায় খবর দেন। বেলা দুইটার দিকে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
সুমনের বাবা মাইদুল বলেন, ‘আমার বাড়িতে টেলিভিশন নেই। তাই সুমন প্রায় প্রতিদিনই ফকিরেরহাট বাজারে টেলিভিশন দেখতে যেত। সোমবারও দেখতে গিয়ে বাড়ি ফেরেনি। গতকাল সকালে ছেলের লাশ পাই।’ তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ছেলেকে কারা মারল, ওদের খুঁজে বের করে শাস্তি দ্যান।’
গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তবে সুমনকে শ্বাসরোধে হত্যার পর দুর্বৃত্তরা তার লাশ ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত