,

পুরুষ দেহে নারী অঙ্গ! স্ক্যান রিপোর্টে চাঞ্চল্য

 
নিজস্ব প্রতিবেদক : পেটে অসহ্য যন্ত্রণা৷ চিকিৎসকের নিদানে স্ক্যান করানো হল এক পুরুষ রোগীর৷ স্ক্যান রিপোর্ট এল শরীরে ইউটেরাস ও ওভারিতে নাকি গোলযোগ আছে৷ রিপোর্টে রীতিমতো চিকিৎসকের স্বাক্ষর৷ মঙ্গলবার মৃত্যু হয় ওই রোগীর৷ বেসরকারি প্যাথলজিক্যাল সেন্টারের এমন তাজ্জব রিপোর্ট দেখে তদন্তের নির্দেশ দিয়েছেন জেলাশাসক৷ প্রয়োজনে ওই সেন্টার বন্ধ করে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি৷ ঘটনাটি ঘটেছে দুর্গাপুরে৷

 

arun-khaan-family_web
দুর্গাপুর ইস্পাত নগরীর বিদ্যাপতি অ্যাভিনিউয়ের বাসিন্দা অরুণ খাঁ (৫৫) পেটে যন্ত্রণা নিয়ে ১৪ জুন ভর্তি হন দুর্গাপুর মহকুমা হাসপাতালে৷ চিকিৎসকের পরামর্শ মোতাবেক সোমবার এক বেসরকারি প্যাথলজি সেন্টারে পেটে স্ক্যান করা হয় অরুণবাবুর৷ চিকিত্সক নির্দিষ্ট করে ওই সেণ্টারেই স্ক্যান করাতে বলেন বলে অভিযোগ পরিবারের৷ স্ক্যানের রিপোর্ট মঙ্গলবার হাতে পেয়ে তো চক্ষু চড়কগাছ চিকিৎসকদের৷ রিপোর্ট মতো ৫৫ বছরের পুরুষ অরুণ খাঁয়ের শরীরে ইউটেরাস ও ওভারিতে নাকি সমস্যা রয়েছে৷ সকাল এগারোটা নাগাদ হাসপাতালেই প্রকৃত চিকিৎসা না পেয়ে মৃত্যু হয় অরুণবাবুর৷ ততক্ষণে রোগীর পরিবার হাসপাতাল চত্বরেই মারমুখী হয়ে ওঠে৷ ক্ষুব্ধ রোগীর পরিবার অভিযুক্ত ‘আবিষ্কার ডায়াগনিস্ট’ সেন্টার কর্তৃপক্ষকে হাসপাতালে নিয়ে আসার দাবি জানায়৷ ডেকে পাঠানো হয় তাদের৷ প্যাথলজিক্যাল সেন্টারের কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন হাসপাতালের সুপার ও অন্যান্য চিকিৎসকরা৷ ‘আবিষ্কার ডায়াগনিস্ট’ সেন্টারের পক্ষে অলোক মিত্র জানান, রিপোর্টে ভুল কিছুই নেই৷ টাইপিং মিস্টেক অনলি৷

 

 

এই ‘টাইপিং মিস্টেক’ অনলি নিয়ে সুপার দেবব্রত দাস জানান, অস্বাভাবিক এই রিপোর্ট নিয়ে হাসপাতালের পক্ষ থেকে বর্ধমান ও আসানসোলের সুপারকে অভিযোগ জানানো হয়েছে৷ এদিকে অভিযুক্ত প্যাথলজিক্যাল সেন্টারের আধিকারিক ও কর্মীদের উপর চড়াও হয় রোগীর পরিবার৷ পুলিশ কোনওরকমে উদ্ধার করে তাদের হাসপাতাল চত্বর থেকে সরিয়ে দেয়৷ স্ক্যান রিপোর্টে চিকিত্সক বি এন সিংয়ের স্বাক্ষর রয়েছে৷ পুরুষের পেটে কীভাবে ডিম্বাশয় ও জরায়ু এল সে প্রশ্নে তিনি কোনও উত্তর না দিয়ে চলে যান৷ প্যাথলজিক্যাল সেন্টার সূত্রে জানা গিয়েছে, ফাঁকা প্যাডে সই করে দেন রেডিওলজিস্ট চিকিৎসক৷ পরে সেই প্যাডেই রিপোর্ট লেখে প্যাথলজির কর্মীরা বলে অভিযোগ৷ স্ক্যানের পরামর্শও মহকুমা হাসপাতালের চিকিৎসকরা দেরিতে দিয়েছিল বলে পরিবারের অভিযোগ৷ চিকিত্সা বিভ্রাটেই মারা গেলেন দুর্গাপুরের এক ইংরেজি মাধ্যম স্কুলের চতুর্থ শ্রেণির কর্মী অরুণ খাঁ বলে তাঁদের অভিযোগ৷ তাঁরা মৃতের ময়নাতদন্তের দাবি করলে হাসপাতাল কর্তৃপক্ষ তা মেনে নেয়৷ বর্ধমানের জেলাশাসক সৌমিত্র মোহন জানান, জেলা মুখ্য স্বাস্হ্য আধিকারিককে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷ তদন্তে গাফিলতির প্রমাণ মিললে বন্ধ করে দেওয়া হবে সেন্টারটি৷ স্ক্যান রিপোর্টে চরম গাফিলতির অভিযোগ স্পষ্ট৷ এবার জেলা স্বাস্থ্য বিভাগ অন্যান্য প্যাথলজিক্যাল সেণ্টারের উপরও নজর দিতে শুরু করবে বলে জানা গিয়েছে৷

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে