,

বাংলাদেশের বন্দর ব্যবহারে আগ্রহ নেপালের

 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দর এবং নৌ ও স্থলবন্দর ব্যবহারের মাধ্যমে নেপাল ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটাতে আগ্রহ প্রকাশ করেছে।

 

nepal_132549

বাংলাদেশ ও নেপালের মধ্যে ট্রান্সশিপমেন্টের বিষয়ে মঙ্গলবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে দুদেশের মধ্যে এক উচ্চপর্যায়ের প্রতিনিধিদের অনুষ্ঠিত বৈঠকে নেপাল এ আগ্রহ প্রকাশ করে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায় এবং নেপালের পক্ষে সে দেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব চন্দ্র ঘিমির নেতৃত্ব দেন।

বাংলাদেশের প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে মোংলা ও পায়রাবন্দর, বি আইডব্লিউটিএর ও স্থলবন্দরের চেয়ারম্যান, নৌ অধিদপ্তরের মহাপরিচালক এবং বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবউদ্দিন বীর বিক্রম উপস্থিত ছিলেন।

নেপাল প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে বাংলাদেশে নেপাল দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স সুশীল কে লামসাল, নেপাল ইন্টারমোডাল ট্রান্সপোর্ট ডেভেলপমেন্ট বোর্ডের নির্বাহী পরিচালক লক্ষ্মণ বাহাদুর বাসনেত এবং বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি ভুবন প্রসাদ আচার্য উপস্থিত ছিলেন।

বাংলাদেশ এ লক্ষ্যে উভয় দেশের সমন্বয়ে একটি টেকনিক্যাল কমিটি গঠন এবং কমিটির মতামতের আলোকে পরবর্তী বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা