,

মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

 
আন্তর্জাতিক ডেস্ক :উত্তর কোরিয়া দুটি মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করে আজ বুধবার সকালে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ক্ষেপণাস্ত্র দুটির পরীক্ষা চালানো হয়। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

 

photo-1466566120

দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানায়, পরীক্ষা চালানো দুটি ক্ষেপণাস্ত্রই শক্তিশালী মুসুদান ধরনের। উত্তর কোরিয়ার প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি ব্যর্থ হয়েছে। তবে দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটির ভাগ্যে কী ঘটেছে—তা এখনো পরীক্ষা করে দেখা হচ্ছে।

পরমাণু কর্মসূচির কারণে উত্তর কোরিয়ার যেকোনো ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ। তবে জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করেই গত দুই মাসে চারটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে তারা। অবশ্য সব ক্ষেপণাস্ত্র পরীক্ষাই ব্যর্থ হয়েছে।

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেন, উত্তর কোরিয়ার সর্বশেষ পরীক্ষা চালানো ক্ষেপণাস্ত্রগুলো আন্তমহাদেশীয় হলে, দেশটির এমন কার্যক্রম আর মেনে নেওয়া যাবে না। জাপানের সরকার জানিয়েছে, কোনো ক্ষেপণাস্ত্র দেশটির আকাশসীমায় পৌঁছালে তা গুলি করে ভূপাতিত করা হবে।

বিবিসি জানায়, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি পার্শ্ববর্তী দেশগুলো আগেই বুঝতে পেরেছিল। দেশগুলো এ বিষয়ে সতর্কও করেছিল।

ধারণা করা হয়, মুসুদান ক্ষেপণাস্ত্র তিন হাজার কিলোমিটার দূরত্বের কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। তাই এই ক্ষেপণাস্ত্র দিয়ে উত্তর কোরিয়া থেকে দক্ষিণ কোরিয়া, জাপান এবং যুক্তরাষ্ট্রের কিছু অংশে হামলা করা সম্ভব। উত্তর কোরিয়ার কাছে অন্তত কয়েক ডজন মুসুদান ক্ষেপণাস্ত্র আছে। তবে কোনো ক্ষেপণাস্ত্রই পরীক্ষায় এখনো সফলতা পায়নি।

বিবিসি জানায়, এরই মধ্যে আণবিক বোমা তৈরিতে সফলতা পেলেও ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ব্যর্থ হয়েছে উত্তর কোরিয়া। তাই দূরের কোনো লক্ষ্যবস্তুতে এখনো হানার সক্ষমতা অর্জন করেনি তারা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে