বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

 

নিজস্ব প্রতিবেদক : অনলাইন নিউজপোর্টাল জাস্ট মেইল টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও দ্য রিপোর্ট টোয়েন্টিফোর ডটকমের মানিকগঞ্জ প্রতিনিধি নাসির উদ্দিন সামির (২৮) ওপর সন্ত্রাসী হামলা হয়েছে।

 

204233manikganj

আজ মঙ্গলবার সন্ধ্যায় নামাজ আদায় করে ফেরার পথে সিংগাইর উপজেলার বাইমাইল এলাকায় বাড়ির সামনে এ হামলার শিকার হন তিনি। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঘোনাপাড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নাসির ওই এলাকার মৃত জাহাঙ্গীর আলমের ছেলে।

পূর্বশত্রুতার জের ধরে একই এলাকার জাকির হোসেন (২৮) ও সাইফুর রহমানসহ অজ্ঞাত আরো চার-পাঁচজন লাঠিসোটা নিয়ে সন্ত্রাসী কায়দায় তাঁর ওপর হামলা করে বলে ভুক্তভোগী ওই সাংবাদিক জানিয়েছেন।

নাসির উদ্দিন সামি জানান, সম্প্রতি শেষ হওয়া বায়ড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দেওয়ান জিন্নাহর পক্ষে কাজ করেছেন তিনি। এ কারণে প্রতিবেশী বিএনপির মনোনীত পরাজিত প্রার্থী সেলিম খান তাঁর ওপর ক্ষিপ্ত হন। এ কারণে সামিকে দেখে নেওয়ার হুমকিও দিয়েছেন সেলিম ও তাঁর লোকজন।

এরই মধ্যে আজ মঙ্গলবার দুপুরে সেলিমের সমর্থক ওই সাইফুরসহ আট-দশ যুবক বাইমাইল বাজারের পাশে বাঁশঝাড়ে জুয়া খেলছিল। এ সময় পুলিশ অভিযান চালালে তারা পালিয়ে যায়। এই জুয়াড়িদের ধারণা, সা‌মি পুলিশকে খবর দিয়েছে। এসব কারণে সেলিমের লোকজন তাঁর ওপর আরো ক্ষিপ্ত হয়।

সন্ধ্যায় ইফতারের পর বাইমাইল বাজার মসজিদে নামাজ আদায় করে ফেরার পথে বাড়ির সামনে এলে জাকির, সাইফুরসহ অজ্ঞাত আরো চার-পাঁচজন লাঠিসোটা নিয়ে সন্ত্রাসী কায়দায় নাসির উদ্দিন সামির ওপর হামলা করে। হামলাকারীদের বেদম মারধরে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন ও পরে স্বজনরা এসে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন বলেও জানান নাসির উদ্দিন সামি।

সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক আদনান হোসেন জানান, সামির বুকে ও শরীরের বিভিন্ন স্থানে মারধরের জখম রয়েছে। তাঁকে পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। শারীরিক অবস্থার অবনতি হলে স্থানান্তর করা হবে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় ওই সাংবাদিক লিখিত অভিযোগ দিলে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান