,

স্পেনকে হারিয়ে ক্রোয়েশিয়া গ্রুপসেরা

photo-1466544197স্পোর্টস ডেস্ক : গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য ড্র করলেই চলতো স্পেনের। অন্যদিকে ক্রোয়েশিয়ার প্রয়োজন ছিল জয়। লক্ষ্যপূরণ হয়েছে ক্রোয়েশিয়ার। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে গত দুবারের শিরোপাজয়ী স্পেনকে ২-১ গোলে হারিয়ে ‘ডি’ গ্রুপে ক্রোয়াটদের অবস্থান সবার ওপরে। মঙ্গলবার গ্রুপের অন্য ম্যাচে তুরস্ক ২-০ গোলে হারিয়েছে চেক প্রজাতন্ত্রকে।

‘ডি’ গ্রুপের সব ম্যাচ শেষে ক্রোয়েশিয়ার সাত, স্পেনের ছয়, তুরস্কের তিন আর চেকদের এক পয়েন্ট। গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপ হিসেবে ক্রোয়েশিয়া ও স্পেন সরাসরি খেলবে শেষ ষোলতে। সেরা চারটি তৃতীয় দলের মধ্যে থাকতে পারলে তুরস্কও সঙ্গী হবে তাদের।

বর্দোতে সপ্তম মিনিটে আলভারো মোরাতার গোলে এগিয়ে জয়ের স্বপ্ন দেখছিল স্পেন। বিরতির ঠিক আগে দুর্দান্ত গোল করে ক্রোয়েশিয়াকে সমতায় ফিরিয়েছেন নিকোলা কালিনিচ। ৭২ মিনিটে অধিনায়ক সার্জিও রামোসের পেনাল্টি মিস হতাশ করেছে স্পেনকে। তবে সেই হতাশা বহুগুণ বেড়ে গেছে ৮৭ মিনিটে, কালিনিচের পাস থেকে ইভান পেরিসিচের গোলে। আর এই গোলটি ক্রোয়াটদের এনে দিয়েছে তিনটি মূল্যবান পয়েন্ট।

চেক প্রজাতন্ত্রের বিপক্ষে দশম মিনিটে তুরস্ককে এগিয়ে দিয়েছেন বুরাক ইলমাজ। ৬৫ মিনিটে ওজান তুফানের গোলে নিশ্চিত হয়েছে তুর্কিদের জয়।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা