,

উগ্র দর্শকদের জন্য এবার ক্রোয়েশিয়ার জরিমানা

croatiaস্পোর্টস ডেস্ক : এর আগে রাশিয়াকে দেড় লাখ ইউরো জরিমানা করা হয়েছিল। একই সঙ্গে হুমকিও দেয়া হয়েছিল- আর একবার যদি তাদের দেশের দর্শকরা হাঙ্গামা করে, তাহলে ইউরো থেকেই ডিসকোয়ালিফায়েড করে দেয়া হবে তাদের।

এবার সেই উগ্র দর্শকদের জন্য ক্রোয়েশিয়াকে এক লাখ ইউরো জরিমানা করেছে উয়েফা। ২০১৬ ইউরোতে আবার কোনো ঝামেলা হলে তারা ‘হুলিগান’ হিসেবে চিহ্নিত সমর্থকদের আর টিকিট বিক্রি করতে পারবে না বলে সতর্ক করে দিয়েছে ইউরোপিয়ান ফুটবল কর্তৃপক্ষ।

গত সোমবার প্যারিসে এক সভা শেষে উয়েফা কন্ট্রোল, এথিক্স ও ডিসিপ্লিনারি কমিটি ক্রোয়েশিয়াকে এই শাস্তি দেয়। এর বিরুদ্ধে আপিল করার সুযোগও আছে ক্রোয়েশিয়ার।

প্রসঙ্গত, গত শুক্রবার সাঁত ইচেনায় চেক প্রজাতন্ত্রের সঙ্গে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে ক্রোয়েশিয়ার কিছু সমর্থক মাঠে অনেক অগ্নি গোলক ছুড়ে মারলে দ্বিতীয়ার্ধে কিছু সময় খেলা বন্ধ রাখতে হয়। এ সময় সমর্থকদের শান্ত থাকার জন্য বলতে হয় ক্রোয়েশিয়ার খেলোয়াড়দের পক্ষ থেকে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা