,

ইনিয়েস্তা স্পেনের সর্বকালের সেরা?

andres-iniesta-spain-_117464স্পোর্টস ডেস্ক : গত কয়েক দশক ধরে বিশ্বফুটবল শাসন করছে স্পেন। যাদের পায়ে এই শাসনের ভার ন্যস্ত, তাদের মধ্যে অন্যতম আন্দ্রেস ইনিয়েস্তা। টিকি-টাকার মাহাত্ম্য যার জন্য পৌঁছে গেছে অন্য এক উচ্চতায়। নিখাদ মিডফিল্ডার। ওয়ান টাচের ওস্তাদ। বলের দখল রাখতে পারেন মিনিটের পর মিনিট। হঠাৎ উইং ধরে ক্ষিপ্র গতিতে সবুজ ঘাসের বুক চিরে বক্সে বল রাখতে পারা যেন তার অভ্যাসের দাস। এবার ইউরোতে ক্যারিয়ারের পড়ন্ত বিকেলেও তারুণ্যের বাঁশি বাজিয়ে যাচ্ছেন।

শুধু ইনিয়েস্তা নয়, স্প্যানিশ ফুটবলের এ যাবতকালের সেরা বাছতে গেলে অবধারিতভাবে চলে আসে আরো দুটি নাম- রাউল এবং জাভি। তবে গোলডটকমের পাঠকরা বলছেন, ইনিয়েস্তাই সর্বকালেরই সেরা।

স্পেনের সর্বকালের সেরা নির্বাচন করতে একটি জরিপ করছে ফুটবল ভিত্তিক নিউজপোর্টাল গোলডটকম। সেখানে এককভাবে শীর্ষে রয়েছেন ইনিয়েস্তা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫৯ শতাংশ ভোট পড়েছে তার বক্সে। সেখানে রাউল পেয়েছেন মাত্র ২০ শতাংশ। জাভি ২১ শতাংশ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা