,

অপহরণ-মুক্তিপণ আদায়ে এএসআই, অপহৃত উদ্ধার

kidnap_cartoon_17003_1466527344নিউজ ডেস্ক : গাজীপুরে অপহরণের পর বাসায় আটকে নির্যাতন করে মুক্তিপণ আদায়ের অভিযোগে পুলিশের এক এএসআইসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় অপহৃত গার্মেন্ট শ্রমিক নাছিরকেও উদ্ধার করেছে জয়দেবপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, ঢাকার হাজারীবাগ থানার এএসআই মো. শাহ আলবাব বিল্লাহ (৪২) ও গাজীপুর মহানগরীর কোনাবাড়ি বাঘিয়া এলাকার সোহরাব সরকারের ছেলে রায়হান সরকার (৪০)। এ সময় অন্য দুই অপহরণকারী রাব্বানী ও মমিন পালিয়ে যায়।

এএসআই আলবাব বিল্লাহ তিন মাস আগে গাজীপুর ডিবি পুলিশে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি ঢাকায় কর্মরত। মঙ্গলবার আদালতের মাধ্যমে অপহরণকারীদের জেলহাজতে পাঠানো হয়েছে।

অপহৃত নাছির গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার লিবাস গামের্ন্টের সুইং অপারেটর এবং গাজীপুর মহানগরীর কাশিমপুরের মাধবপুর এলাকার মৃত নছু মিয়ার ছেলে।

জয়দেবপুর থানার এসআই রুহুল আমিন জানান, নাছির (২৫) সোমবার ভোরে ফজরের নামাজ আদায় করে কাশিমপুরের মাধবপুর এলাকার মসজিদ থেকে বাসায় ফিরছিলেন।

এএসআই বিল্লাহ ও তার তিন সহযোগী ডিবি পুলিশ পরিচয়ে হ্যান্ডকাপ লাগিয়ে তাকে জোরপূর্বক প্রাইভেটকারে উঠিয়ে চোখ বেঁধে নির্যাতন শুরু করে। তারা নাছিরের সঙ্গে থাকা আড়াই হাজার টাকা ও মোবাইলফোন নিয়ে নেয়।

ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত নাছিরকে তারা বিভিন্ন স্থানে ঘুরায় এবং নাছিরের মা পারভীন আক্তারের কাছে মোবাইলে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে ছেলেকে গুলি করে হত্যার হুমকিও দেয় তারা।

নাছিরের মা পারভীন আক্তার ছেলের জীবন বাঁচাতে তাদের দেয়া বিকাশ নম্বরে ২০ হাজার ও চাচা আকবর আলী ১০ হাজার টাকা পাঠায়।

এরপরও বাকি টাকার জন্যে সন্ধ্যায় এএসআই বিল্লাহর জয়দেবপুর শহরের সাহাপাড়ার বাসায় এনে নাছিরের ওপর নির্যাতন শুরু করে।

বাড়ির মালিক অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. নজরুল ইসলাম ঘটনা আঁচ করতে পেরে জয়দেবপুর থানা পুলিশকে জানায়।

খবর পেয়ে পুলিশ সোমবার রাত ১০টার দিকে এএসআই বিল্লাহর বাসা থেকে নাছিরকে উদ্ধার এবং তাদের গ্রেফতার করে। রাতেই নাছিরকে অসুস্থ অবস্থায় গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নজরুল ইসলাম আরও জানান, এএসআই আলবাব বিল্লাহ গাজীপুর ডিবিতে থাকা অবস্থায় দুই বছর আগে তার বাসা ভাড়া নেন। সোমবার সন্ধ্যায় কাউকে বাসার ভিতর দরজা বন্ধ করে নির্যাতন করা হচ্ছে টের পেয়ে তিনি জয়দেবপুর থানার পুলিশকে খবর দেন। পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় নাছিরের মা পারভীন আক্তার বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা করেন।

ওই মামলায় গ্রেফতার দেখিয়ে দুজনকে মঙ্গলবার বিকালে গাজীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইকবাল মাসুদের আদালতে তোলা হয়। বিচারক তাদেরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। যুগান্তর

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে