,

পারফরম্যান্স খারাপ, কর্মীদের ন্যাড়া করে পেটালেন বস!

95নিউজ ডেস্ক : অফিসের কাজে পারফরম্যান্স খারাপ হওয়ায় ভরা কনফারেন্সে মাথা ন্যাড়া করে লাঠিপেটা করল বস। লাঠির আঘাতে, অপমানে কেঁদে ফেললেন ওই কর্মীরা। চিনের একটি গ্রামীণ বাণিজ্যিক ব্যাংকের চেয়ারম্যানের কীর্তি। সাসপেন্ড করা হয়েছে ব্যাংকটির চেয়ারম্যানকে।

আর্থিক বছর শুরুর মুখে ওই ব্যাংকের চেয়ারম্যান একটি মোটিভেশনাল ট্রেনিং সংস্থাকে দায়িত্ব দেয়, তার ব্যাংকের কর্মীরা ঠিক মতো কাজ করছে কিনা দেখা জন্য। সেই মতো কর্মীদের নম্বর দেওয়া হয়েছে। আন্ডার-পারফরম্যান্সের জন্য ৪ পুরুষ ও ৪ নারী কর্মী কম নম্বর পান। তাতে রেগে গিয়ে ব্যাংকের চেয়ারম্যান সটান জানিয়ে দেন, কনফারেন্সে ওই কর্মীদের শাস্তি দে্ওয়া হবে। সেখানে ট্রেনিং সংস্থার ট্রেনার কর্মীদের শাস্তি দেবে।

৮ জনকে স্টেজে দাঁড়াতে বলা হয়। তারপর তাদের বলতে বলা হয়, কী জন্য তারা কম নম্বর পেয়েছেন। তারপরেই শুরু হয় নজিরবিহীন অপমান, লাঞ্ছনা। লাঠি দিয়ে তাদের পিছনে মারতে শুরু করে ট্রেনার জিয়াং ইয়াং। তারপর ভরা কক্ষে নারী কর্মীদের চুল কেটে ছোট করে ও পুরুষ কর্মীদের ন্যাড়া করা হয়।

ঘটনায় রীতিমতো স্তম্ভিত তামাম দুনিয়া। তীব্র নিন্দা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে