,

টাঙ্গাইলে পুরোহিতকে হত্যার হুমকি!

নিজস্ব প্রতিবেদক : মন্দিরের পুরোহিতকে মোবাইল ফোনে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আজ মঙ্গলবার সকালে টাঙ্গাইল মডেল থানায় সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অভিযোগটি সঠিক নয়, এটা নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝির কারণে হয়েছে।

tangail_132529

জানা যায়, টাঙ্গাইল সদর উপজেলার ছোট বিন্যাফৈর গ্রামের সুশীল চক্রবর্তীর ছেলে সুবোধ চক্রবর্তী (৫৮) শহরের আদালতপাড়া এলাকায় ভাড়াটে বাসায় থেকে আকুরটাকুর এলাকার ছোট কালিবাড়ী মন্দিরের প্রধান পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে তার মোবাইল ফোনে অজ্ঞাত ব্যক্তি হুমকি দিয়ে বলে, তোর মাতাকে যেখানে রেখে এসেছিস তোকেও সেখানে পাঠিয়ে দিব। একপর্যায়ে ওই হুমকিদাতা কৌশলে সুবোধ চক্রবর্তীর গ্রামের বাড়ির ঠিকানা জানতে চায়। হুমকিদাতা যে কোনভাবে ওই পুরোহিত বা তার পরিবারের ক্ষতি করতে পারে এজন্য তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও সাধারণ ডায়রিতে উল্লেখ করা হয়। এ ঘটনার পর আজ মঙ্গলবার সারাদিন বিভিন্ন মন্দিরের পুরোহিতদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূইয়া শীর্ষ নিউজকে বলেন, এই ঘটনাটি সঠিক নয়, এটা ভুল বুঝাবুঝির কারণে হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা