বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার বানাল চীন

 

আন্তর্জাতিক ডেস্ক :বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার তৈরি করল চীন। দেশটির উজিতে অবস্থিত জাতীয় সুপার কম্পিউটিং সেন্টারে নতুন এই কম্পিউটারটি স্থাপন করা হয়েছে। এটি সেকেন্ডে ৯৩ ট্রিলিয়ন হিসাব করতে সক্ষম।

 

2016_06_20_21_28_58_b2WKkZT0wNnDLs8JlgAB0mnn1nbI6C_original

নতুন এই কম্পিউটারটি বর্তমানে সবচেয়ে পরিচিত সুপার কম্পিউটার তিয়ানহে-১এ এর চেয়েও তিনগুণ বেশি শক্তিশালী। এর মূল কাজ হবে, দ্রুতি উৎপাদন, আবহাওয়া পর্যবেক্ষণ এবং বড় বড় তথ্য বিশ্লেষণ করা। কম্পিউটারটি তৈরি করা হয়েছে লিনাক্সভিত্তিক অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে। এতে আছে ১ কোটির বেশি প্রসেসিং কোর এবং ৪০ হাজার ৯৬০টি নোড।

 

 

এই প্রথম সুপার কম্পিউটার তৈরির দিক থেকে যুক্তরাষ্ট্রকে টপকে গেল চীন। বর্তমানে বিশ্বের শীর্ষ ৫০০ সুপার কম্পিউটারের মধ্যে চীনের আছে ১৬৭টি আর যুক্তরাষ্ট্রের আছে ১৬৫টি। মাত্র ১০ বছর আগেও ২৮টি সুপার কম্পিউটার ছিল চীনের। অবশ্য সেরা দশের মধ্যে চারটি সুপার কম্পিউটারই যুক্তরাষ্ট্রের। এই তালিকায় চীনের আছে দুইটি।

এছাড়া বাকি চারটি হচ্ছে: জাপান, সুইজারল্যান্ড, জার্মানি এবং সৌদি আরবের।