বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সমালোচনা সত্ত্বেও চীনে শুরু কুকুরের মাংস খাওয়ার উৎসব

 
আন্তর্জাতিক ডেস্ক : দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক সমালোচনা মধ্যেই চীনের দক্ষিণাঞ্চলে শুরু হয়েছে কুকুরের মাংস খাওয়ার বাৎসরিক উৎসব। দেশটির দক্ষিণাঞ্চলীয় ইউলিন শহরে প্রতি বছর ১০ দিনব্যাপী এই উৎসবে ১০ হাজার কুকুর এবং বিড়াল জবাই করে তার মাংস খাওয়া হয়।মানবাধিকার কর্মীরা এই উৎসবকে নিষ্ঠুর বলে আখ্যায়িত করেছে। এর বিরুদ্ধে একটি অনলাইন পিটিশনে এ পর্যন্ত ১ কোটি ১০ লাখেরও বেশি মানুষ স্বাক্ষর করেছে। স্থানীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এটার পেছনে সরকারের কোনো সমর্থন নেই। ব্যক্তিগত উদ্যোগে অনুষ্ঠানটির আয়োজন করা হচ্ছে।

 

2016_06_21_16_43_49_4b8VouizVrd5akSoHlzenbNkk4aDCd_original

চীনে লিচু এবং কুকুরের মাংস খাওয়ার বাৎসরিক উৎসবে প্রচুর লোকের সমাগম হয়। লোকজন তাদের হটপটে করে কুকুরের মাংস নিয়ে এই অনুষ্ঠানে অংশ নেয়। চীন এবং দক্ষিণ কোরিয়াসহ ওই অঞ্চলের আরো কিছু দেশে প্রায় ৫০০ বছর ধরে লোকজন কুকুরের মাংস খেয়ে অভ্যস্ত। অনেকের বিশ্বাস, এতে গরমের সময় তাপমাত্রা কম থাকে।

তবে সাম্প্রতিক বছরগুলোতে এই অভ্যাসকে উৎসবে রূপ দেয়া হয়েছে ইউলিন প্রদেশে। এই অঞ্চলের মানুষের দাবি, পশুগুলোকে খুবই মানবিক উপায়ে হত্যা করা হয়। তবে সমালোচকরা জানান, পশুগুলোকে প্রকাশ্যে এবং নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। অনেক পশুকে পিটিয়ে হত্যা করা হয় এবং জীবন্ত রান্না করা হয়।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ