,

এবছর থেকে পঞ্চম শ্রেণির সমাপনী বাতিল

16নিউজ ডেস্ক : চলতি বছর থেকেই পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা বাতিল হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।

মঙ্গলবার (২১ জুন) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী। এ বিষয়ে সিদ্ধান্ত হয়ে গেছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে অনুমোদনের জন্য মন্ত্রিসভায় একটি প্রস্তাব যাবে বলেও জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণিতে উন্নীত হওয়ায় দু’টি সমাপনী পরীক্ষা নেয়ার যৌক্তিকতা নেই। এ বছর থেকেই পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা উঠে যাচ্ছে। অষ্টম শ্রেণিতে হবে প্রাথমিক সমাপনী পরীক্ষা।’

এতদিন প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক ও অবৈতনিক ছিল। এখন থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষায় অন্তর্ভুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে অষ্টম শ্রেণি পর্যন্তই অবৈতনিক ও বাধ্যতামূলকও করা হবে বলেও জানান মোস্তাফিজুর রহমান।

শেষবারের মতো এ বছর পঞ্চম শ্রেণি শেষে সমাপনী পরীক্ষা নেয়া হবে। বেশ কিছুদিন ধরেই প্রাথমিক সমাপনী পরীক্ষা বাতিলের আন্দোলন করছিলেন অভিভাবকেরা। একই সঙ্গে এ বছর থেকেই কেন পঞ্চম শ্রেণি শেষে সমাপনী পরীক্ষা বাতিল করা হবে না, তা নিয়ে উচ্চ আদালতে একটি রিটও হয়। রিট আমলে নিয়ে রুলও জারি করেন আদালত। এরই পরিপ্রেক্ষিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নতুন সিদ্ধান্ত নিল।

মন্ত্রী বলেন, ‘আমি নিশ্চিত হয়েই বলছি, বছর থেকেই পঞ্চম শ্রেণি শেষে সমাপনী পরীক্ষা থাকবে না। একেবারেই অষ্টম শ্রেণি শেষে হবে এ পরীক্ষা। পরীক্ষার নাম প্রাথমিক স্কুল সার্টিফিকেট (পিএসসি) হবে কি না, তা ঠিক করবে মন্ত্রিসভা।’

উল্লেখ্য, ২০০৯ সালে প্রথম ৫ম শ্রেণীতে সমাপনী এ পরীক্ষা পদ্ধতি চালু করা হয়। শিক্ষার মান উন্নয়নের অংশ হিসেবে প্রাথমিক শিক্ষা শেষে মাধ্যমিক পর্যায়ে উঠার আগে এ পরীক্ষা চালু করে সরকার। প্রাথমিক শিক্ষাবোর্ডের অধীনে এ পরীক্ষা প্রাইমারি স্কুল সার্টিফিকেট বা পিএসসি হিসেবে স্বীকৃত। শুরুর প্রথম দুই বছর বিভাগভিত্তিতে ফলাফল ঘোষণা করা হলেও ২০১১ সাল থেকে ক্ষুদে এ শিক্ষার্থীদের সমাপনীতে যুক্ত করা হয় গ্রেডিং পদ্ধতি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে