,

প্রেসিডেন্ট মাদুরোকে সরাতে ভেনেজুয়েলায় গণস্বাক্ষর

photo-1466505750আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো সরকারকে সরাতে দেশটিতে গণস্বাক্ষর চলছে। বিরোধীদলীয় নেতা হেনরিক ক্যাপরিলেস জানিয়েছেন, গতকাল সোমবারের প্রথম দিনেই ৭০ হাজার মানুষ গণভোটের পক্ষে স্বাক্ষর করেছেন। গণভোট আহ্বানের জন্য প্রয়োজন দুই লাখ বৈধ স্বাক্ষর।

বিবিসি জানায়, ২০১৩ সালে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হন নিকোলা মাদুরো। ২০১৯ সাল পর্যন্ত তাঁর এই পদে থাকার কথা। তবে বিরোধীরা দেশে মুদ্রাস্ফিতি এবং খাদ্য ও নিত্য পণ্যের স্বল্পতার জন্য মাদুরোর নীতিকে দায়ী করেন।

বিরোধী দলীয় নেতা হেনরিক ক্যাপরিলেস বলেন, প্রথম দিনই ৭০ হাজার মানুষের স্বাক্ষর এটিই প্রমাণ করে ভেনেজুয়েলার জনগণ পরিবর্তন চায়।

বিবিসি জানায়, পরিচয়পত্র ও আঙ্গুলের ছাপ ব্যবহার করে গণস্বাক্ষরে অংশ নিতে হচ্ছে। আগামী শুক্রবার পর্যন্ত এই কার্যক্রম চলবে।

অবশ্য, এর আগেই ২০ লাখ স্বাক্ষর নির্বাচনে কমিশনে জমা দেয় মাদুরোবিরোধীরা। তবে ছয় লাখ স্বাক্ষর জাল বলে জানায় নির্বাচন কমিশন।

ভেনেজুয়েলার আইন অনুযায়ী গণভোট আহ্বানের জন্য দেশের মোট ভোটারের এক শতাংশের মতো প্রয়োজন। সেই হিসেবে গণভোটের পক্ষে স্বাক্ষর দিতে হবে অন্তত এক লাখ ৯৪ হাজার ৭২৯ জনকে।

বিরোধী দলীয় নেতা হেনরিক ক্যাপরিলেস জানিয়েছেন, গতকাল সোমবার ৭১ হাজার ৫৫৭ জন গণভোটের পক্ষে স্বাক্ষর করেছেন।

প্রথম ধাপে গণভোটের জন্য মাত্র দুই লাখ ভোটারের সমর্থন প্রয়োজন হলেও দ্বিতীয় পর্যায়ে ২০ শতাংশ ভোটারের সমর্থন পেতে হবে। ভেনেজুয়েলার ভোটার হিসেবে যা হবে প্রায় ২০ লাখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে