,

আইসিসির কাছে বিশেষ ফান্ড চায় পাকিস্তান

Pakistan-Cricket-imageস্পোর্টস ডেস্ক : পাকিস্তানের ক্রিকেটের জন্য বিশেষ তহবিল চায় পিসিবি। ফাইল ছবিসাত বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট নেই পাকিস্তানের মাটিতে। ২০০৯ সালে শ্রীলঙ্কান ক্রিকেট দলের ওপর সন্ত্রাসীদের হামলার পর থেকে শীর্ষ কোনো টেস্ট দলই পাকিস্তানে ক্রিকেট খেলতে যায়নি। গত বছর জিম্বাবুয়ে সংক্ষিপ্ত সময়ের জন্য পাকিস্তান সফর করলেও আন্তর্জাতিক ক্রিকেট এখনো দূরের ব্যাপারই হয়ে আছে দেশটির জন্য।

ব্যাপারটা অর্থনৈতিকভাবে প্রচণ্ড সমস্যায় ফেলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)। প্রত্যেক বোর্ডের আয়ের বড় উৎস তাদের হোম সিরিজ। সেখানে পাকিস্তানের কোনো হোম সিরিজই এক অর্থে নেই। মধ্যপ্রাচ্যের দেশগুলোকে নিজেদের অস্থায়ী ‘হোম’ বানালেও দর্শক ঘাটতির কারণে সেই সিরিজগুলো একটিও জমেনি। লাভ হয়নি পিসিবির।

সমস্যা এতটাই প্রকট, তারা এই মুহূর্তে আইসিসির কাছে সাহায্য চাইছে পিসিবি। গত সাত বছর পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট না হওয়ার কারণে আর্থিক ক্ষতিটা আইসিসি পুষিয়ে দিক—পিসিবির চাওয়া এটিই। বিশেষ এই ফান্ড বা তহবিল পেলে পাকিস্তানে ক্রিকেট প্রচারণা ও উন্নয়নে ব্যয় করবে পিসিবি। ২৭ জুন অনুষ্ঠেয় আইসিসির বার্ষিক সভায় যোগ দিতে দেশ ছাড়ার আগে সাংবাদিকদের জানিয়েছেন পিসিবি সভাপতি শাহরিয়ার খান।

শাহরিয়ার বলেছেন, ‘আমরা আইসিসি এবং সদস্য দেশগুলোকে অনুরোধ করব আইসিসির ইভেন্টগুলো থেকে করা আয়ের খুবই সামান্য একটা অংশ যেন পাকিস্তানের জন্য আলাদা করে রাখা হয়। সেটা থেকেই পাকিস্তানের ক্রিকেটের জন্য বিশেষ তহবিল করা সম্ভব।’

শাহরিয়ার তাঁর এই প্রস্তাবের পক্ষে ব্যাখ্যাও দিয়েছেন, ‘আমাদের আরব আমিরাতে “হোম” সিরিজ খেলতে হচ্ছে। আমিরাত ভেন্যু হিসেবে আমাদের জন্য যথেষ্ট ব্যয়সাপেক্ষ। এখানে খেলে খুব একটা আয়রোজগার আমাদের হয় না। উল্টো ভেন্যুর খরচের পেছনে প্রচুর অর্থ বেরিয়ে যায়।’

২০০৯ সালের পর থেকেই ‘হোম সিরিজ’ গুলো দেশে বাইরে খেলতে হচ্ছে পাকিস্তানকে। ১৯৯৬ সালের পর থেকে আইসিসির কোনো বড় প্রতিযোগিতাও পাকিস্তানে অনুষ্ঠিত হয়নি। সাধারণত হোম সিরিজ ও আইসিসির বড় প্রতিযোগিতাগুলোই কোনো টেস্ট খেলুড়ে দেশের আয়ের মূল উৎস।

পাকিস্তানে কবে আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে, তা–ও বলতে পারছেন না শাহরিয়ার, ‘সারা পৃথিবীতেই নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়েছে। সেদিক দিয়ে পাকিস্তানের পরিস্থিতি বরং উন্নত হচ্ছে। কিন্তু পাকিস্তান নিজেদের মাটিতে কবে থেকে বিদেশি দলগুলোকে আতিথ্য দেবে, তা নির্দিষ্ট করে বলা কঠিন। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়ে পরে এ নিয়ে পস্তাতে চাই না আমরা।’ সূত্র : পিটিআই।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে