,

সিপিএল খেলতে ২৬ জুন জ্যামাইকা যাচ্ছেন সাকিব

Sakib-cpl20160621063602স্পোর্টস ডেস্ক : বিসিবি থেকে অনাপত্তিপত্র না পাওয়ায় সিপিএলের প্রথম আসরের পর আর খেলা হয়নি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। তবে চতুর্থ আসরে জ্যামাইকা তালাওয়াহসের হয়ে মাঠ মাতাবেন সাকিব আল হাসান।  আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে চলতি মাসের ২৬ জুন ক্যারিবিয়ানের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন সাকিব।

কয়েকদিন আগে অনাপত্তি পত্রের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবির) কাছে আবেদন করেন সাকিব। তার আবেদনের পরিপ্রেক্ষিতে সাড়াও মিলেছে বিসিবির পক্ষ থেকে। আর অনাপত্তিপত্র মিলায় আসন্ন এই টুর্নামেন্টে খেলতে এখন আর কোন বাধা রইলো না সাকিবের। জানা গেছে, ২৬ জুন এমিরেটসের একটি যাত্রায় রাত ৮.০০ মিনিটে ঢাকা ত্যাগ করবেন সাকিব।

উল্লেখ্য, চলতি আসরে জ্যামাইকা তালাওয়াহসের হয়ে একই দলে থাকার সুবাদে কুমার সাঙ্গাকারা, লাসিথ মালিঙ্গা ও জ্যামাইকার ক্রিজ গেইলের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের সাথে খেলার সুযোগ পাবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা