,

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

Abrar-Hossenনোয়াখালী প্রতিনিধি : চাঁদার দাবিতে দক্ষিণ আফ্রিকায় আবরার হোসেন পাপ্পু (৫০) নামের এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ওই দেশের সন্ত্রাসীরা। এসময় আবরার হোসেন পাপ্পুর দেহরক্ষী ও এক পথচারী আহত হয়েছেন।

সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে লুসিকিসিকি শহরে তার নিজ পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে। নিহত আবরার হোসেন পাপ্পু নোয়াখালী পৌরসভার ৮নং ওয়ার্ড সোনাপুর গ্রামের শেকান্তর আহমদের ছেলে।

নিহতের পরিবারের বরাত দিয়ে তার মামাতো ভাই দেলোয়ার হোসেন জানান, গত ২৫ বছর যাবৎ দক্ষিণ আফ্রিকার লুসিকিসিকি শহরে নিজের ব্যবসা পরিচালনা করে আসছিলেন পাপ্পু। সর্বশেষ গত কোরবানির ঈদে বাড়িতে আসেন তিনি।

তিনি আরো বলেন, আফ্রিকায় বিভিন্ন সময় ওই দেশের সন্ত্রাসীরা তার কাছে চাঁদা দাবি করে আসছিল। সোমবার রাতে নিজ পেট্রোল পাম্পে কাজ করছিলেন পাপ্পু। হঠাৎ কয়েকজন সন্ত্রাসী পাম্পে এসে পাপ্পুকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুঁড়লে তার মাথায় ও বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এসময় তার দেহরক্ষী ও এক পথচারী আহত হন।

এদিকে রাতে আফ্রিকা থেকে পাপ্পুর বন্ধু মোসলেহ উদ্দিনের মাধ্যমে পাপ্পুর মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। ছেলের শোকে কাঁদতে কাঁদতে বারবার মুর্ছা যাচ্ছেন মা সামছুন নাহার।

প্রসঙ্গত, গত বছর একই প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন আবরার হোসেন পাপ্পুর ছোট ভাই টিপু।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা