,

আমি ধর্ষিতা হইনি : সানি

sunny-leone_jugantor_16933_1466492928বিনোদন ডেস্ক : একটি অতি জনপ্রিয় রিয়েলিটি শো-এর মাধ্যমে সানি লিওনকে ভারতীয় দর্শকের সঙ্গে পরিচয় করানো হয়েছিল। তখন তাকে ‘বিখ্যাত পর্নস্টার’ হিসেবেই চিনেছিলেন ভারতীয়রা। ক্রমশ বলিউডে তার পদার্পণ এবং একের পর এক ছবিতে উষ্ণতা ছড়ানো।

‘পর্নস্টার’ ইমেজের জন্যই সম্ভবত সানিকে প্রায় একই ধরনের ছবিতে এত দিন কাস্ট করা হয়েছে। ফলে, সানি লিওনের ছবিতে এক ধরনের একঘেয়েমি এসে গিয়েছে, এই অভিযোগ অনেকেই তুলতে শুরু করেছেন।

‘পর্নস্টার’ ইমেজের জন্য সানিকে হেনস্থার মুখেও পড়তে হয়েছে। কিন্তু তা সত্ত্বেও একবারের জন্য সানিকে পর্ন-দুনিয়ায় পা রাখা নিয়ে আফশোস করতে শোনা যায়নি। এবং এই সাহস পুঁজি করেই এগিয়েছেন তিনি। সম্প্রতি সংবাদসংস্থা এআইএনএস-কে দেয়া সাক্ষাৎকারে সানি বলেছেন, গোড়ার দিকে একটি বিশেষ দৃষ্টিতেই আমাকে দেখা হত। কিন্তু এখন গর্বের সঙ্গে বলতে পারি যে, মানুষ আমাকে গ্রহণ করেছেন। আমার ভাল কাজের জন্য তারা আমার প্রশংসা করছেন। আমি গর্বিত এই ভেবে যে, এই ইন্ডাস্ট্রিতে আমি স্টিরিওটাইপ্‌ড নই।

তার বিরুদ্ধে নানা কথা শোনা গেছে। গোড়ার দিকে হয়তো নানা বাধা তাকে অতিক্রম করতে হয়েছে। কিন্তু সেই সব দিনের তিক্ততা মনে রাখতে চান না সানি। বলছেন, আমার কোনও দুঃখজনক গল্প নেই। আমি আহত হইনি, আমি ধর্ষিতা হইনি, আমার শ্লীলতাহানি করা হয়নি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা