,

রেকর্ড গড়ে জিম্বাবুয়েকে হারালো ভারত

INDIA-Zim20160620140139ওয়ানডেতে জিম্বাবুয়েকে ধরাশায়ী করার পর প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ছন্দপতন। মাঠের বাইরের সময়টাও খারাপ যাচ্ছিল। ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে পুরো বিশ্বে যখন হৈচৈ পড়ে গেল তখনই মাঠে বসেই এর জবাবটা দিল ভারত। জিম্বাবুয়েকে কোন প্রকার ছাড় না দিয়ে রীতিমত রেকর্ড গড়ে ১০ উইকেটের বিশাল জয় তুলে নিল ধোনিবাহিনী। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এর আগে কখনো ১০ উইকেটে জেতা হয়নি ভারতের।

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। চিবাবা এবং মাসাকাদজা দু জনই ব্যক্তিগত ১০ রান করে ফিরে যান। তিন নম্বরে নামা পিটার মুর এক প্রান্ত আগলে রাখলেও অন্যপ্রান্তে চলে স্রান শো। দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে এক ওভারেই তিন উইকেট নেয়ার রেকর্ড গড়েন স্রান। স্রানের ৪ উইকেট এবং বুমরাহর ৩ উইকেটের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৯৯ রান করে ভারত। ইনিংস সেরা ৩১ রান করেন মুর।

১০০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই মারমুখী ব্যাটিং করতে থাকে ভারতের দু ওপেনার লোকেশ রাহুল এবং মন্দিপ সিং। মাত্র ১৩.১ ওভারেই বিনা উইকেটে জয়ের লক্ষ্যে পৌছে যায় ভারত। মন্দিপ ৫২ এবং রাহুল ৪৭ রানে অপরাজিত থাকেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা