,

ডায়াবেটিস থেকে বাঁচবেন সবজিভোজীরা

Vegetableসু-স্বাস্থ্যের জন্য বেশি করে সবজি খেতে হবে, এ তো জানা কথা। তবে টাইপ-২ ডায়াবেটিস থেকেও যে বাঁচা যাবে, এমনটা এখন গবেষণা-সিদ্ধ। ছোটখাট নয়, গুনে গুনে দুই লাখ স্বাস্থ্যকর্মীর কাছ থেকে নেওয়া তথ্য বিশ্লেষণ করে এমন উপসংহারে এসেছেন গবেষকরা। প্লস (পিএলওএস) ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে গবেষণা বৃত্তান্ত।

গবেষণা প্রতিবেদনের প্রধান লেখক আম্বিকা সাজিতা জানালেন, ‘শাকসবজি ভিত্তিক অতি সামান্য ডায়েটও আপনাকে টাইপ-২ ডায়াবেটিসের হাত থেকে ফিরিয়ে আনতে পারে।’

যুক্তরাষ্ট্রের প্রায় ২ লাখ স্বাস্থ্যকর্মী গত ২০ বছর ধরে বিভিন্ন মানুষের ডায়েট, লাইফস্টাইল ও মেডিকেল বৃত্তান্ত নিয়ে তথ্য সংগ্রহ করে এসেছেন। তাদের দেওয়া তথ্য থেকেই জানা গেছে প্ল্যান্ট-বেইজড ডায়েট তথা সবজিনির্ভর ডায়েটের ফলে ডায়াবেটিসের ঝুঁকি কমে ৩৪ শতাংশ। অপরদিকে আলু, প্রক্রিয়াজাতকৃত খাবার ও মিষ্টি জাতীয় খাবার যারা খেয়ে এসেছেন তাদের ক্ষেত্রে ডায়াবেটিসের ঝুঁকি বেড়েছে ১৬ শতাংশ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা