,

সাংবাদিক সন্তোষ মণ্ডল আর নেই

 

নিজস্ব প্রতিবেদক : সাংবাদিক সন্তোষ মণ্ডল মারা গেছেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনের একটি হাসপাতালে স্থানীয় সময় সোমবার (২০ জুন) দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয় তার।

 

2016_06_21_09_40_16_emhRv7mK92W3rqhJ07RfS4myslr9nt_original-660x330
খ্যাতিমান অপরাধ প্রতিবেদক সন্তোষ মণ্ডল চ্যানেল আইয়ের ভারপ্রাপ্ত চিফ রিপোর্টার ছিলেন। এরপর ডেইলি সানেও কাজ করেন। সর্বশেষ তিনি অনলাইন নিউজপোর্টাল রাইজিংবিডিডটকমে ভারপ্রাপ্ত নির্বাহী হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, সোমবার তিনি কর্মস্থলে বুকে ব্যথা অনুভব করলে তাকে ব্রুকলিনের কিংস কাউন্টি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ বহু আত্বীয়-স্বজন রেখে গেছেন।
গত বছর সেপ্টেম্বরে জাতিসংঘের সম্মেলনের রিপোর্ট কভার করার জন্য তিনি নিউইয়র্কে এসেছিলেন। সেই থেকে নিউইয়র্কে বসবাসের সিদ্ধান্ত নেন। তার বাড়ি যশোর জেলায়। সন্তোষ মণ্ডলের মরদেহ স্থানীয় ফিউনারেল হোমে রাখা হয়েছে।
আগামী বুধবার তার মরদেহ দেশে পাঠানো হবে স্থানীয় একটি সূত্রে জানা গেছে। তার অকাল মৃত্যুতে নিউইয়র্কের প্রবাসী সংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা