,

ভৈরবে পিকআপ-অটোরিকশা সংঘর্ষ, দুজন নিহত

নিজস্ব প্রতিবেদক : ভৈরবে আজ সকালে পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হন। এ দুর্ঘটনায় আহত ব্যক্তিদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

photo-1466482395

আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন নাজমা (২৫) ও জামাল (৪০)। তাঁদের মধ্যে নাজমা নরসিংদীর রায়পুরা উপজেলার রতনপুর এলাকার আর জামাল কিশোরগঞ্জ সদরের লতিফপুর এলাকার বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকালে ভৈরব থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা কিশোরগঞ্জ সদরের উদ্দেশে যাত্রা করে। পথে ঢাকা-ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের কমলপুরে হাজি আসমত কলেজ এলাকায় পৌঁছালে কিশোরগঞ্জ থেকে ভৈরবগামী একটি পিকআপভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ ছয় যাত্রী গুরুতর আহত হন।

ভৈরব হাইওয়ে পুলিশের সার্জন্ট মনিরুল ইসলাম এনটিভি অনলাইনকে জানান, খবর পেয়ে পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় হতাহত ব্যক্তিদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে নাজমা ও জামাল মিয়াকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা