,

সরাইলে ইউপি চেয়ারম্যান কাজল জেলহাজতে

grafer-সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইলের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মোঃ কাজল মিয়াকে জেলহাজতে পাঠিয়েছে আদালত। গতকাল সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রট সুলতান সোহাগের আদালতে কাজলের বিরুদ্ধে নির্বাচন চলাকালে দায়ের করা মামলার জামিন আবেদন নামঞ্জুর করা হয়। সূত্র জানায়, গত ২৩ এপ্রিল সরাইলের ৯টি ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হয়েছে। নোয়াগাও ইউনিয়নে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী ছিলেন শেখ মোঃ হেলাল আর দলটির বিদ্রোহী প্রার্থী ছিলেন কাজল। নির্বাচনের কিছুদিন পূর্বে আওয়ামীলীগের নির্বাচনী অফিসে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় কাজলের বিরুদ্ধে মামলা করেন শেখ হেলাল। নির্বাচনের দিন অতিরিক্ত পুলিশ সুপারের গাড়িতে হামলার অভিযোগে আরেকটি মামলা হয়। গত ৮ জুন শপথ বাক্যও পাঠ করেছে কাজল। মামলা দুটিতে ১৫দিনের আগাম জামিন নিয়েছিলেন কাজল। জামিনের মেয়াদ শেষ হওয়ায় গতকাল নিম্ন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেছিলেন চেয়ারম্যান কাজল। আদালত কাজলের জামিনের আবেদন না মঞ্জুর জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছে।চেয়ারম্যান কাজল বলেন, আমার বিরুদ্ধে দায়ের করা প্রত্যেকটি মামলা মিথ্যা বানোয়াট ও ষড়যন্ত্র। জনগন আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে এটাই বড় অপরাধ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা