,

দিনাজপুরে ঘুমন্ত অবস্থায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার গোবিন্দপুর গ্রামে মোকছেদ আলী (৬০) নামে এক বৃদ্ধকে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডে তার দুই ছেলে জড়িত থাকতে পারে বলে অভিযোগ উঠেছে।

 

 

1450936320125

সোমবার দিবাগত রাতে মমিনপুর ইউনিয়নে এ হত্যাকাণ্ড ঘটে।

পার্বতীপুর মডেল থানা পুলিশ রাত ২টার দিকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

হত্যাকাণ্ডে অভিযুক্ত দু’জন হলেন- মোকছেদ আলীর বড় ছেলে আব্দুল মালেক ও ছোট ছেলে ইমরান।

স্থানীয়রা জানান, ‘মোকছেদ নিজের জমিজমা বিক্রি করে নিয়মিত জুয়া খেলতেন এবং বেশির ভাগ সময় হোটেলেই খাওয়া-দাওয়া করতেন। এ নিয়ে ছেলে আব্দুল মালেক, আশরাফুল ও ইমরানসহ পরিবারের সদস্যদের সঙ্গেও তার ভালো সম্পর্ক যাচ্ছিল না।’

গদ রোববার একই গ্রামের আব্দুল হামিদ ওরফে হাসনাথের কাছে আবারও ৩১ শতক জমি ১২ লাখ টাকায় বিক্রি করেন মোকছেদ। এতে ক্ষিপ্ত হয় তার ছেলেরা।

মোকছেদের স্ত্রী আসমা খাতুন জানান, ‘প্রতিদিনের মতো সোমবার রাতে মোকছেদ তার ঘরে ঘুমিয়ে পড়লে ঘাতকরা তাকে ধারলো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।’

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম জানান, ‘মোকছেদ আলীর মাথায়, বুকে ও পাঁজরে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার ধরন দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে এবং একাধিক ব্যক্তি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা