,

সাইকেলের ফ্রেমের পাইপের ভেতরে ১ কেজি স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক : বাচ্চার জন্য আমদানি করা সাইকেলের ফ্রেমের পাইপের ভেতর থেকে এক কেজি স্বর্ণ উদ্ধার করলেন শুল্ক ও গোয়েন্দা সদস্যরা।
সোমবার রাজধানীর শাহজালাল বিমানবন্দরে ওই স্বর্ণ উদ্ধার করা হয়। শুল্ক ও গোয়েন্দা বিভাগের মহাপরিচালক ড. মইনুল খান বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন।

 

 

saikel1466425927

শুল্ক ও গোয়েন্দা সূত্রে জানা যায়, আমদানি করা ছোটদের সাইকেলের ফ্রেমের পাইপের ভেতরে সুকৌশলে চোরাচালানের উদ্দেশ্যে স্বর্ণ গলিয়ে রাখা হয়। যাত্রীর আচরণে সন্দেহ হলে শুল্ক ও গোয়েন্দা কর্মকর্তারা তল্লাশি করে ওই স্বর্ণ উদ্ধার করেন।
সাইকেলের মূল ফ্রেম কেটে ওই স্বর্ণ উদ্ধার করতে হয়। মালয়েশিয়া থেকে আগত যাত্রীর নাম মিজানুর রহমান। স্থায়ী ঠিকানা কুমিল্লা। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা