,

পরিবহন শ্রমিকদের সংঘর্ষে ফ্লাইওভারে যানজট

নিজস্ব প্রতিবেদক : যাত্রাবাড়ী বাসস্ট্যান্ডে অফিস দখলকে কেন্দ্র করে দুই দল শ্রমিকের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ একসময় পুরো গুলিস্তান এলাকায় ছড়িয়ে পড়ে।

 

 

Jangot331466426274
সংঘর্ষের সময় মেয়র হানিফ ফ্লাইওভার, গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের সামনে ও সায়েদাবাদ বাস টার্মিনালের সামনের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে যাত্রাবাড়ী এলাকায় আন্তঃজেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের অফিসে একদল লোক আসে। তারা ঢাকা জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের কর্মী বলে জানা গেছে। এ সময় তারা আন্তঃজেলা অফিসের নেতা-কর্মীদের বের করে দিয়ে অফিস দখলের চেষ্টা করে। শুরু হয় উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। শ্রমিকরা রাস্তা বন্ধ করে দেয়। এ সময় সায়েবাদসহ আশপাশের রাস্তায় যানবাহন আটকা পড়ে। দেখা দেয় তীব্র যানজট। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে পুলিশ আসার আগেই উভয় গ্রুপের লোকজন সরে যায়। বিকেল ৪টার পর রাস্তায় যানচলাচল স্বাভাবিক হতে থাকে।

এদিকে যাত্রাবাড়ীর ঘটনার পরপরই শ্রমিকরা বঙ্গভবনের পূর্ব দিকের একটি অফিস দখল করতে আসে। এ সময় উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। একসময় শ্রমিকরা রাস্তা অবরোধ করে। এ কারণে মেয়র হানিফ ফ্লাইওভার, গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের সামনে ও সায়েদাবাদ বাস টার্মিনালের সামনের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। বিকেল সাড়ে ৫টার দিকে যানচলাচল শুরু হয়।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, যাত্রাবাড়ীর ঘটনার পর একদল শ্রমিক বিকেল ৩টার দিকে বঙ্গভবনের পূর্ব দিকের অফিসটি দখল করতে আসে। এ সময় দুটি শ্রমিক সংগঠনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে পরিস্থিতি শান্ত হয়।

যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে রাইজিংবিডিকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা হয়েছে। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিতে এ ঘটনা ঘটেছিল। যানচলাচল স্বাভাবিক হয়েছে। কোনো হতহাহতের খবর পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে