,

পাহাড়ে বসবাসকারীদের সকল সুবিধা বন্ধের নির্দেশ

CTG-1চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন পাহাড়ে ঝুঁকিপূর্ণ এবং অবৈধভাবে বসবাসকারীদের গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং সেখানে সব ধরনের এনজিও ও সেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রামের জেলা প্রশাসন।

সোমবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার অফিসের সম্মেলন কক্ষে পাহাড় ব্যবস্থাপনা কমিটির এক সভায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

পাহাড় ব্যবস্থাপনা কমিটির এই সভায় সভাপতির বক্তব্যে বিভাগীয় কশিনার রুহুল আমীন বলেন, ‘অবৈধভাবে দখল করা পাহাড়ের সব ধরনের বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করবে বিদ্যুৎ বিভাগ ও গ্যাস ডিস্ট্রিভিউশন কর্তৃপক্ষ, এ ছাড়াও সেবা প্রদানকারী সকল সংস্থাকে সেখানে সহায়তা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি চট্টগ্রাম নগরীর লালখান বাজার বাঘঘোনাসহ ত্রিশটি ঝুঁকিপূর্ণ পাহাড়ের তালিকা প্রকাশ করেন।’

পাহাড় ব্যবস্থাপনা কমিটির সভায় জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, ‘পাহাড়ে অবৈধভাবে দখলদারদের জন্য জেলা প্রশাসকের মোবাইল কোর্ট আগে ছিল না, ২০১৪ সাল থেকে পাহাড়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উচ্ছেদ চালানোর আইন করা হয়েছে।’

সভায় জেলা প্রশাসকের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহায়তায় পাহাড়ে অবৈধ বসতি উচ্ছেদ অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এই সভায় সাতকানিয়া লোহাগাড়ায় বন্য হাতির আক্রমণ বন্ধ করতে বন বিভাগের প্রতি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে বিভাগীয় কমিশনার রুহুল আমীন বলেন, ‘বন্য হাতিরা খাদ্য সংগ্রহের জন্য অরণ্য ছেড়ে মানুষের বসবাসরত এলাকায় আক্রমণ করার কারণে প্রতি বছর অনেক লোকের প্রাণহানি হয়।’

সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুমিন-উর রশিদ, পরিবেশ অধিদপ্তরের পরিচালক মকবুল হোসেন, নগর পুলিশের উপকমিশনার (উত্তর) পরিতোষ ঘোষসহ ভূমি কমিশনাররা উপস্থিত ছিলেন। দ্য রিপোর্ট

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা