,

গাজীপুরে সন্ত্রাসীদের হামলায় ৩ সাংবাদিক আহত

photo-1466443163গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে জুয়ার আসরের সংবাদ সংগ্রহ করতে গিয়ে আজ সোমবার বিকেলে জুয়াড়ি ও সন্ত্রাসীদের হামলায় টেলিভিশন চ্যানেলের তিন সাংবাদিক গুরুতর আহত হয়েছেন।

আহতদের প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহতরা হলেন আরটিভির গাজীপুরের স্টাফ রিপোর্টার আজহারুল হক, মোহনা টিভির গাজীপুর জেলা প্রতিনিধি আতিকুল ইসলাম আমিন ও গাজী টিভির গাজীপুর জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন।

আহতরা জানান, সদর উপজেলার বাঘের বাজারের শিরিরচালা এলাকায় শফিকুল ইসলাম ও রতন মেম্বারের নেতৃত্বে কয়েকজন প্রভাবশালী জুয়াড়ি দীর্ঘদিন ধরে হাউজি ও যাত্রা মেলার নামে অবৈধভাবে জুয়া ও নগ্ন নৃত্যের আসর চালিয়ে আসছিলেন। স্থানীয় লোকজন এর প্রতিবাদ জানালেও কোনো প্রতিকার হয়নি। আজ বিকেলে টিভি চ্যানেলের স্থানীয় সাংবাদিকরা প্রতিবেদন তৈরির জন্য সংবাদ সংগ্রহ করতে সেখানে যান। এ সময় তাঁরা ছবি তুলতে গেলে শফিকুল ইসলাম ও তাঁর লোকজন সাংবাদিকদের বাধা দিলে দুইপক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে শফিকুল ইসলামের নেতৃত্বে ২০-২৫ জন জুয়াড়ি ও সন্ত্রাসী রামদা, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে হামলা করে এবং সাংবাদিকদের বেধড়ক মারধর করে। এতে আরটিভির গাজীপুরের স্টাফ রিপোর্টার আজহারুল হক, মোহনা টিভির গাজীপুর জেলা প্রতিনিধি আতিকুল ইসলাম আমিন ও গাজী টিভির গাজীপুর জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন গুরুতর আহত হন। হামলাকারীরা সাংবাদিকদের কাছ থেকে ক্যামেরা, মোবাইল ফোনসেট ও টাকা ছিনিয়ে নেয়।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় পরে সেখান থেকে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে করে জানান, রাত সাড়ে ১০টা পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। এনটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা