,

জিনস পরলেই ৫০০ টাকা জরিমানা!

21945-jeans-bannedঅনলাইন ডেস্ক : জিনস-টি শার্ট পরা যাবে না৷ ছাড়তে হবে পান গুটকা খাওয়া৷ বন্ধ করতে হবে ধুমপান৷ এমনই নির্দেশ পৌঁছে গিয়েছে দফতরে দফতরে৷ তাতেই বিতর্কে জড়িয়েছেন উত্তরপ্রদেশের চান্দোসি জেলার জেলাশাসক৷ জেলাশাসকের নির্দেশ না মানলে ৫০০ টাকা পর্যন্ত জরিমানা হবে৷ এরপরেও যদি কোনও কর্মচারী না শুধরোয় তাহলে তাকে সাসপেন্ড করা হবে৷ জেলার বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীদের ডিসিপ্লিন বজায় রাখতেই এই নির্দেশ৷ এমনই জানিয়েছেন চান্দোসির জেলাশাসক এনকে সিং৷

এদিকে নির্দেশ জারি হওয়ার পরই অসন্তোষ ছড়িয়েছে কর্মীদের মধ্যে৷ কাজের সময় জিনস টি শার্ট বাদ দিলেও দ্রুত গুটকা ও পানের নেশা ছাড়া সম্ভব নয়৷ ধুমপায়ীরাও চিন্তিত৷ কাজের চাপে মগজে ধোঁয়া দিতে গিয়ে চাকরি খোয়ানোর ভয় থাকছে৷ সম্প্রতি মদ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে বিহার সরকার৷ তাতে সাফল্য এলেও চোরাগোপ্তা মদ বিক্রির বহর বেড়েছে৷ কলকাতায় হাজরা ল কলেজে জারি হয়েছে বিশেষ পোশাক বিধি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা