,

মুস্তাফিজের দেরিতে হতাশ সাসেক্স

Mustaস্পোর্টস ডেস্ক : মুস্তাফিজুর রহমানের পুনর্বাসন চলছে গত ৯ জুন থেকে। কদিন আগেই বাংলাদেশ দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়েন জানিয়েছেন, বাঁহাতি পেসারের সেরে উঠতে লাগবে ১ মাস। আপাতত অনিশ্চিতই হয়ে পড়েছে মুস্তাফিজের কাউন্টি খেলা। বাংলাদেশের এই বোলিং বিস্ময়কে না পেয়ে হতাশ সাসেক্স।

মুস্তাফিজের কাউন্টি খেলা অনিশ্চিত। ওদিকে দক্ষিণ আফ্রিকা অলরাউন্ডার ডেভিড ভিসের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলার সিদ্ধান্ত নেওয়ায় বিপাকেই পড়েছে দলটি। আরেক পেসার ক্রিস জর্ডানকেও এ মুহূর্তে দলটি পাচ্ছে না ইংল্যান্ডের খেলা থাকার কারণে। ব্রাইটনের ‘আর্গস’ পত্রিকায় দলটির প্রধান কোচ মার্ক ডেভিস জানিয়েছেন, তাদের জন্য এ মুহূর্তে মুস্তাফিজের বিকল্প খুঁজে পাওয়া কঠিনই, ‘আমাদের দুটি বিকল্প আছে। তবে দেরি হয়ে গেছে। এখন বিকল্প পাওয়া কঠিন। বিশ্বের সেরা খেলোয়াড়েরা অনেকেই চুক্তিবদ্ধ হয়ে গেছে, কেউ বা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলবে কিংবা অনেককেই তাদের দেশ খেলতে দিচ্ছে না। এটাই আমাদের হতাশার কারণ। মুস্তাফিজ এই সংস্করণে (টি-টোয়েন্টি) বিশ্বের সেরা বোলার বলেই তাকে আমরা চুক্তি করিয়েছিলাম।’

তবে ডেভিস আশাবাদী মুস্তাফিজকে শিগগিরই পাবেন তাঁরা, ‘আমি বাংলাদেশ কোচের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছিলেন ২ সপ্তাহ পর ওকে পর্যবেক্ষণ করা হবে। সময়টা পেরিয়েছে। আমরা তার ফিজিও-ট্রেনারের সঙ্গে যোগাযোগ করেছি। আশা করি বিষয়টির সমাধান হবে।’ ক্রিকইনফো।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে