,

জামিনে বেরিয়ে কারা ফটকেই গুলিতে নিহত

21653-killamar-jessoreamarনিউজ ডেস্ক : জামিন পেয়ে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে বের হওয়ার পর কারা ফটকে মো. হেমায়েত (২৭) নামের একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। আজ সোমবার রাত পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত হেমায়েত যশোর সদর উপজেলার মণ্ডলগাতি এলাকার মো. জিন্নাতের ছেলে। হেমায়েত দুর্ধর্ষ হেমায়েত বাহিনীর প্রধান বলে পুলিশ জানিয়েছে।

কারাগার ও পুলিশ সূত্রে জানা গেছে, দুটি মামলায় জামিন পেয়ে হেমায়েত কারাগার থেকে বের হয়ে কারা ফটকের পাশের একটি চায়ের দোকানে যান। সেখানে আগে থেকে ওত পেতে থাকা পাঁচ-ছয়জন দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে তিনটি গুলি ছোড়ে। এ সময় কারারক্ষীরা ধাওয়া দিলেও দুর্বৃত্তদের ধরতে পারেননি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কারাগার সূত্র জানায়, হেমায়েত বিস্ফোরক দ্রব্য আইনে তিনটি ও বিশেষ ক্ষমতা আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় আরও ছয়টিসহ মোট নয়টি মামলায় অভিযুক্ত আসামি। আদালতের মাধ্যমে গত ২০ এপ্রিল তিনি কারাগারে আসেন। বিশেষ ক্ষমতা আইনের দুটি মামলায় জামিন নিয়ে তিনি বের হন।

এ ব্যাপারে জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, ‘কারা ফটকে প্রতিপক্ষের গুলিতে হেমায়েত নিহত হয়েছেন। হেমায়েত দুর্ধর্ষ হেমায়েত বাহিনীর প্রধান। তাঁর বিরুদ্ধে ১০-১২টি মামলা রয়েছে। সন্ত্রাসীদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে হেমায়েত নিহত হয়েছেন।’

ওসি জানান, ‘কারা গুলি করেছে, তাদের কয়েকজনকে চিহ্নিত করা গেছে। তদন্তের স্বার্থে তাদের নাম বলা যাচ্ছে না।’ প্রথম আলো

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে