,

সেনাবাহিনীর অনুষ্ঠানে গান না গাওয়ায় তনুকে হত্যা: তনুর মা

 

 

নিজস্ব প্রতিবেদক : সেনাবাহিনীর অনুষ্ঠানে গান না গাওয়ায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজছাত্রী সোহাগী জাহান তনুকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তনুর মা আনোয়ারা।

 

tunu_132340

সোমবার বেলা ১২ টার দিকে কুমিল্লার পূবালী চত্ত্বরে গণজাগরণ মঞ্চের উদ্যোগে তনু হত্যার বিচার দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ অভিযোগ করেন।

তনুর মা অভিযোগ করে বলেন, সেনাবাহিনীর একটি অনুষ্ঠানে গান না গাওয়ায় তনুকে হত্যা করা হয়েছে। সেনাবাহিনীর কর্নেল মাসুদ বিভিন্নভাবে আমাদেরকে হুমকি দিয়ে যাচ্ছে। তারা আমাদের বাসার ডিসের লাইন কেটে দিচ্ছে যাতে আমরা টেলিভিশনে কোনো সংবাদ দেখতে না পারি।

তিনি বলেন, গত বৃহস্পতিবার যেখানে তনুকে হত্যা করা হয়েছে সেই জায়গায় তনুর বাবা গিয়েছিল। এ সময় একটি খালি গাড়ি তনুর বাবাকে চাপা দেওয়ার চেষ্টা করে। এর কিছুক্ষণ পর আবার সেনাবাহিনীর একটি মোটরসাইকেল এসে তনুর বাবার ওপরে উঠিয়ে দেয়ার চেষ্টা করে। তারা এভাবে আমাদেরকে ভয়ভীতি ও হুমকি ধামকির মধ্যে রাখছে।

সমাবেশে গণজাগরণ মঞ্চের কুমিল্লার সমন্বয়ক রায়হান ও সংগঠক আবুল কাশেম উপস্থিত আছেন। এরির্পো লেখা পর্যন্ত বিক্ষোভ চলছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা