,

নিজের গাড়ির আঘাতে ‘স্টার ট্রেক’ অভিনেতা এন্টনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : হলিউডের বিশ্বখ্যাত সায়েন্স ফিকশন চলচ্চিত্র ‘স্টার ট্রেক’ এ চেকভ চরিত্রে অভিনয় করা প্রতিভাবান ও উদীয়মান অভিনেতা এন্টন ইয়েলচিন মাত্র ২৭ বছর বয়সে আকস্মিক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। সোমবার সকালে তার লসএঞ্জেলসের বাড়ির সামনে তার নিজের গাড়ির আঘাতে নিহত হন তিনি।

 

anton

 

রাশিয়ান বংশোদ্ভূত এই অভিনেতা তার গাড়ির পেছনে দাড়িয়ে ছিলেন। স্বয়ংক্রিয় গাড়ি গ্যারেজ থেকে বের করার সময় গাড়িটি তাকে ধাক্কা দিয়ে দেয়ালের সাথে পিষে ফেলে।

২০১১ সালে ‘লাইক ক্রেজি’ চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন এই অভিনেতা। তিনি ২০১৩ সালে মুক্তি পাওয়া স্টার ট্রেক ইনটু ডার্কনেস সিনেমায় অভিনয় করে সাড়া ফেলে দিয়েছেন। আগামী মাসে তার স্টার ট্রেক বিয়ন্ড চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

স্টার ট্রেক চলচ্চিত্র সিরিজটি অত্যন্ত জনপ্রিয়। হলিউডের সেরা অভিনেতারা এখানে অভিনয় করেছেন। সেই ভাগ্যবানদের তালিকায় ঠাই পেয়েছিলেন এন্টন, কিন্তু চলচ্চিত্র মুক্তির আগেই দুর্ভাগ্যবশত চলে গেলেন পৃথিবী থেকে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা