,

মেক্সিকোতে শিক্ষক-পুলিশ সংঘর্ষে নিহত ৬

 

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোতে পুলিশের সঙ্গে শিক্ষকদের তীব্র সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪৫ জন। রোববার দেশটির ওয়াক্সাকা রাজ্যে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।

 

2016_06_20_16_01_43_dFRPiH0t5sa3SaJTIu3dyhDwuMSyLQ_original

দুর্নীতির অভিযোগে দুই শিক্ষকনেতাকে গ্রেপ্তার করার প্রতিবাদে শিক্ষকদের ইউনিয়ন সিএনটিই দক্ষিণ মেক্সিকোর একটি মহাসড়ক অবরোধ করে রাখে। ২০১৩ সালে প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো শিক্ষাব্যবস্থা সংস্কারের প্রস্তাব করেছিলেন।

তবে সিএনটিই ইউনিয়ন এ প্রস্তাবের বিরোধিতা করে আসছিলো। ইউনিয়নের সদস্যদের দাবি রাজনৈতিক কারণে তাদের নেতাদের ওপর মিথ্যা দুর্নীতির অভিযোগ আনা হয়েছে।

রাষ্ট্রীয় তেল কোম্পানি পিমেক্স শুক্রবার সতর্ক করে দিয়ে জানিয়েছিল, রাজধানী মেক্সিকো সিটিতে যেতে ওয়াক্সাকা মহাসড়ক ব্যবহৃত হয়। এখানে থেকে শিক্ষকদের সরিয়ে না নেওয়া হলে তারা তেল পরিশোধনাগার বন্ধ করে দিতে বাধ্য হবে।

দেশটির সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশ শিক্ষকদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে উভয় দিক থেকে অজ্ঞাত বন্দুকধারীরা গুলি ছোড়তে থাকে। এ সময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এদিকে মেক্সিকোর জাতীয় নিরাপত্তা কমিশন দাবি করেছে, নচিক্সটলান শহরের কাছে ওই অভিযান পরিচালনার সময় পুলিশের কাছে কোনো ধরনের অস্ত্র ছিল না।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা