,

প্রতি মিনিটে বাস্তুচ্যুত হচ্ছে ২৪জন

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর সম্প্রতি একটি পরিসংখ্যান প্রকাশ করেছে। পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে প্রতি মিনিটে ২৪জন মানুষ তাদের বাসস্থান হারাচ্ছে। যুদ্ধ এবং প্রাকৃতিক বিপর্যয়ের কারণেই অধিকাংশরা তাদের বাসস্থান হারাচ্ছে বলে অভিমত প্রকাশ করেছে সংস্থাটি। বিশেষত সিরিয়া এবং আফগানিস্তানের সংঘাতময় পরিস্থিতির কারণে গত বছরের শেষ নাগাদ সাড়ে পাঁচ কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং শরণার্থী হিসেবে জীবনযাপন করছেন বর্তমানে।

 

2016_06_20_16_24_38_M3lI6LeCNokUg6dqJvLs0qciRaaKkB_original

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গোটা বিশ্বেই শরণার্থী সমস্যা মাথাচাড়া দিয়ে উঠেছিল। কিন্তু গত ২০১৪ সাল ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে সর্বাধিক সংখ্যক শরণার্থী দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে গেছে। হিসেব অনুযায়ী, ২০১৪ সালে বিশ্বব্যাপী ৬ কোটি মানুষ শরণার্থী হিসেবে একস্থান থেকে অন্যস্থানে বাস্তুচ্যুত হয়েছে। কিন্তু গত বছর থেকে লেবানন, তুরস্ক এবং ইউরোপিয় ইউনিয়নভুক্ত অনেকগুলো দেশেও শরণার্থী সমস্যা প্রকট আকার ধারণ করেছে। ইউএনএইচসিআর’র তথ্যানুসারে, উপরোক্ত দেশগুলো আগে থেকেই শরণার্থী সমস্যায় ভুগছিল কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে আগের তুলনায় শরণার্থী সমস্যা দশ শতাংশ বেড়েছে।

জেনেভাভিত্তিক এই সংস্থাটি তাদের প্রকাশিত বাৎসরিক এই রিপোর্টে বিশ্বের এবং বিশেষত ইউরোপের রাষ্ট্রগুলোর নেতৃত্বকে শরণার্থী সমস্যা মোকাবেলায় অনতিবিলম্বে এগিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়েছে। সংস্থাটির পক্ষে হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি বলেন, ‘আমি আশা করি বলপূর্বক এই বাস্তুচ্যুত হওয়ার মানুষগুলোর প্রতি বিশ্বনেতৃবৃন্দ মনোযোগি হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। পাশাপাশি দেশে দেশে বিরাজমান সংঘাত নিরসনে এবং রাজনৈতিক অস্থিতিশীলতা বন্ধেও তাদের পদক্ষেপ নেয়া উচিত। আপনারা যদি এখনই সমস্যার সমাধান না করেন, তবে একদিন সমস্যাই আপনাদের দিকে এগিয়ে যাবে।’

রিপোর্ট অনুযায়ী, গত বছর প্রতি মিনিটে ২৪জন মানুষ বাস্তুচ্যুত হয়েছে অর্থাৎ দিনপ্রতি ৩৪ হাজার মানুষকে হারাতে হয়েছে তাদের বাসস্থান। এর আগে ২০০৫ সালের পরিসংখ্যান অনুসারে তৎকালীন সময়ে প্রতি মিনিটে ছয়জন মানুষ বাস্তুচ্যুত হতো। বলা হচ্ছে, ইতিহাসে সর্বাধিক সম্ভব মানুষ চলতি বছরগুলোতে বাস্তুচ্যুত হচ্ছে রাজনৈতিকভাবে সৃষ্ট যুদ্ধের কারণে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা