,

ঘ্যাড়ত্যাড়ার চরিত্রে জাহিদ হাসান

mojnu_117312_1বিনোদন প্রতিবেদক : এবারের ঈদে ঘ্যাড়ত্যাড়ার চরিত্রে একটি নাটকে দেখা যাবে জাহিদ হাসানকে। নাটকটির নাম ‘ঘাড়ত্যাড়া মজনু’। এখানে মজনুরূপী জাহিদ হাসানকে দেখা যাবে বদরাগী হিসেবে

নাটকটির কাহিনিতে দেখা যাবে কথায় কথায় রেগে যায় মজনু। মা-বাবা, ভাই- বোন, প্রতিবেশী সবাই তাকে এই রগচটা স্বভাবের জন্য ভয় পায়। এই কারনে সবাই তাকে ঘাড়ত্যাড়া মজনু নামে ডাকে। একদিন ভোর বেলা ঘুম থেকে উঠে দেখে যে সত্যি সত্যি মজনুর ঘাড়টা বাকা হয়ে গেছে। পীর ফকির দেখিয়েও প্রতিকার পায় না। লজ্জায় সে রাস্তায় বের হতে পারে না। বোরকা পরে বের হয়। বাবা চিন্তা করে ছেলের একটা বিয়ে দিতে পরলে হয়ত ওর এই সমস্যার সমাধান হবে। হয়ও ঠিক তাই। মেয়ের বাড়ি থেকে লোকজন আসে তাকে দেখতে। সেই দিনই মজনুর ঘাড় ঠিক হয়ে যায়।

লিটু সাখাওয়াতের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রুমান রুনি। এবারের ঈদে নাটকটি প্রচার হবে মাছরাঙা টেলিভিশনে। এটি ছয় পর্বের নাটক। নাটকটিতে জাহিদ হাসান ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, তানজিন তিশা, মিলন ভট্টসহ আরও অনেকে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা