,

অভিসারে সালমান-লুলিয়া

salman-iulia-vantur1466415269বিনোদন ডেস্ক : সালমান-লুলিয়া জুটিকে নিয়ে চর্চার শেষ নেই বলিপাড়ায়। তাদের প্রেমের সম্পর্ক কারো অজানা নয়। এবার এ সম্পর্কে নতুন করে হাওয়া লাগালেন এই জুটি। কারণ গতকাল সবাইকে ফাঁকি দিয়ে মাঝরাতে ‘উধাও’ হয়েছিলেন এই জুটি।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, বলিউডের অধিকাংশ তারকাই গতকাল বাবা সিদ্দিকির বার্ষিক ইফতার পার্টিতে যোগ দিয়েছিলেন। সেখানে উপস্থিত হয়েছিলেন সালমান-লুলিয়াও। কিন্তু তার ফাঁকেই প্রেমিকা লুলিয়া ভান্তুরকে সঙ্গে নিয়ে রাতের বেলায় কেটে পড়েন সালমান খান। তারপরই সবার মনে প্রশ্ন জাগে এই মাঝরাতে কোথায় গেলেন এই জুটি?

এ প্রতিবেদনে আরো জানা যায়, মুম্বাইয়ের বাইরে একটি রেস্টুরেন্ট রয়েছে। এই রেস্টুরেন্টটি সালমান-লুলিয়ার দারুণ পছন্দ। আর সেখানেই লুলিয়াকে নিয়ে গিয়েছিলেন সালমান খান। দুজনে দীর্ঘ সময় খাওয়া-দাওয়া করেন। দুজনকে খোশ মেজাজে দেখা গেছে।

‘সুলতান’ সিনেমার শুটিংয়ের শেষ শিডিউলে সালমানের সঙ্গে বুদাপেস্টে গিয়েছিলেন লুলিয়া। আর সেখান থেকে ফিরেই নতুন ঘর খুঁজছেন তিনি। গুঞ্জন উঠেছে, বান্দ্রায় সালমানের ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’র কাছে ফ্ল্যাট খুঁজছেন এই রোমানিয়ান মডেল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা