,

প্রকাশ্যে নগ্ন করে শাস্তি দিলেন নারী

8আন্তর্জাতিক ডেস্ক: ঘটনাটি ঘটেছে কলাম্বিয়ার রাজধানী বোগোতারে। সন্ত্রাসপ্রবণ দেশ হিসেবে দক্ষিণ আমেরিকার এই দেশটির দুর্নাম আছে। তবে সম্প্রতি এই ঘটনাটির পর দেশটির ছিঁচকে সন্ত্রাসীরাও এমন ঘটনার আতঙ্কে থাকবে সম্ভবত।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে ডেইলি মেইল জানায়, সম্প্রতি বোগোতার টারিটুইসকল এলাকার একটি রাস্তায় হেঁটে যাচ্ছিলেন এক নারী। হঠাৎ এক ছিনতাইকারী তাঁর ব্যাগ ধরে টান দিল। আশ্চর্য ক্ষিপ্রতায় নিজের ব্যাগটি রক্ষা করে ছিনাতাইকারীর চুল ধরে টেনে তাকে ধরে ফেলেন ওই নারী। এরপর চড় মারেন তাকে। আর পুরো ঘটনাটি ধরা পড়ে রাস্তার পাশে পেতে রাখা পুলিশের সিসি ক্যামেরায়।

ছিনতাইকারীর চোখে তখন আতঙ্ক এবং অবিশ্বাসের ছাপ! যে আতঙ্ক সে ছিনতাইয়ের শিকার মানুষের মনে আনতে অনভ্যস্ত একই অনুভূতি সে হয়তো তখনো মানতে পারছিল না। একপর্যায়ে ছিনতাইকারী তাকে ছেড়ে দেবার জন্য ওই নারীর কাছে কাকুতিমিনতি শুরু করে।

তবে ওসব কাকুতিমিনতির ধার না ধেরে ছিনতাইকারীকে অভিনব শাস্তি দেন ওই নারী। প্রথমে তাকে হাঁটু গেড়ে বসতে বলেন এবং তার পকেট চেক করেন ওই নারী। ততক্ষণে ওই নারীর পাশে ভিড় জমে গেছে।

এরপর বিবস্ত্র করিয়ে বোগোতার রাস্তা দিয়ে ওই ছিনতাইকারীকে দৌড়ানোর শাস্তি দেন তিনি। শেষপর্যন্ত এই শাস্তি মেনেই দৌড়ে পালায় ওই ছিনতাইকারী। আর সিসিটিভির ফুটেজে দেখা যায়, পালানোর সময় তার পেছনে জনতার হর্ষধ্বনির দৃশ্য আর একটি ছোট কুকুর তাড়া করছে ওই ছিনতাইকারীকে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা