,

অপূর্ণাঙ্গ যমজ থেকে আলাদা হলো শিশু মোহাম্মদ আলী

photo-1466411724নিউজ ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া জোড়া লাগানো অপূর্ণাঙ্গ যমজ শিশুর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের শিশু সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক রুহুল আমীনের নেতৃত্বে ১৮ সদস্যের মেডিকেল টিম ৪০ মিনিট ধরে এ অস্ত্রোপচার করেন।

সকাল ৯টার দিকে অপূর্ণাঙ্গ যমজ শিশু মোহাম্মদ আলীকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। ১০টার দিকে ১৮ সদস্যের দল অস্ত্রোপচার শুরু করে। বড় পর্দার মাধ্যমে তা বাইরে বসে দেখেছেন শিশুটির বাবা-মাসহ অন্য আত্মীয়স্বজন। শেষ পর্যন্ত সফলভাবেই অপূর্ণাঙ্গ যমজ শিশুটিকে পূর্ণাঙ্গ শিশু থেকে আলাদা করা হয়।

গত ৭ মার্চ বাগেরহাটের মোহাম্মদ জাকারিয়ার স্ত্রী হীরামনি অপূর্ণাঙ্গ যমজ জোড়া লাগানো শিশু প্রসব করেন। শিশুটির মাথা ছাড়া প্রায় সব অঙ্গই জোড়া লাগানো অবস্থায় ছিল। ১০ মার্চ থেকেই শিশুটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছে। সেখানেই অস্ত্রোপচারের পর অপূর্ণাঙ্গ যমজ থেকে আলাদা হলো সে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা