,

হাথুরুসিংহের পারিশ্রমিক মাসে ২০ লাখ টাকা!

hatori-sing-800x445_5719স্পোর্টস ডেস্ক : তিনি দায়িত্ব নেয়ার পর থেকেই পাল্টে যেতে শুরু করে বাংলাদেশ ক্রিকেটের চেহারা। বিশেষ করে ২০১৫ বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে অনুষ্ঠিত হওয়া জিম্বাবুয়ে সিরিজ থেকে। অধিনায়ক হিসেবে মাশারাফিকে দায়িত্ব দেয়ার পর কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে তার কেমিস্ট্রি নতুন ইতিহাস রচনা করে বাংলাদেশ ক্রিকেটে। এরপর প্রায় দেড় থেকে দুটি বছর স্বপ্নের মত কাটলো বাংলাদেশের।

এরই মধ্যে ২ বছরের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলো হাথুরুসিংহের। কিন্তু বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে যে এখনও তার খুব প্রয়োজন! এ কারণে বিসিবি তার সঙ্গে নতুন করে চুক্তি করলো। সাধারণত ২ বছরের জন্য চুক্তি নবায়ন করা হলেও হাথুরুসিংহের সঙ্গে চুক্তি নবায়ন করা হলো ৩ বছরের। ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত তিনি বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।

চুক্তি নবায়ন করতে গিয়ে হাথুরুসিংহের পারিশ্রমিকও বাড়ানো হলো। আগে যা পারিশ্রমিক পেতে তিনি, তার ১৫ শতাংশ পারিশ্রমিক বাড়িয়ে দেয়া হলো হাথুরুসিংহকে। প্রথমবার বিসিবির সঙ্গে চুক্তি করার সময় ২২ হাজার ডলার পারিশ্রমিকে চুক্তি করা হয়। ১৫ ভাগ বাড়িয়ে দেয়ার কারণে তার এখন পারিশ্রমিক দাঁড়াচ্ছে ২৫ হাজার ৩০০ মার্কিন ডলার। টাকার মূল্যে যা প্রায় ২০ লাখ।

২২ হাজার ডলার টাকার অথ্যাৎ টাকার অংকে যার পরিমান প্রায় ১৭ লাখ। অথ্যাৎ নতুন চুক্তিতে প্রায় ৩ লাখ টাকা বেশি পারিশ্রমিক পাবেন হাথুরু। ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল এবং ফিজিওথেরাপিস্ট মারিও ভিল্লাভারয়নের চুক্তিও একইভাবে নবায়ন করা হয়েছে আগামী বিশ্বকাপ পর্যন্ত।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে