,

সেমিফাইনালে কঠিন লড়াইয়ের অপেক্ষায় লিওনেল মেসি

21888-boroস্পোর্টস ডেস্ক : গ্রুপ পর্ব ও কোয়ার্টার ফাইনালের বাঁধা বেশ সহজে উতরে যাওয়া আর্জেন্টিনা সেমিফাইনালে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে পারে বলে জানালেন বার্সা তারকা মিডফিল্ডার লিওনেল মেসি। আর্জেন্টিনা দলের এই অধিনায়ক শেষ চারের লড়াইয়ে যুক্তরাষ্ট্রেকে কঠিন প্রতিপক্ষ হিসেবে দেখছেন।

ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রবিবার সকালে ভেনেজুয়েলাকে ৪-১ ব্যবধানে হারিয়ে সেমি-ফাইনালে ওঠে আর্জেন্টিনা। ম্যাচের ৬০তম মিনিটে দলের তৃতীয় গোলটি করে দেশের হয়ে সর্বোচ্চ গোলের এতদিনের রেকর্ডধারী বাতিস্তুতাকে স্পর্শ করেন মেসি। রেকর্ড ছুঁয়ে আর দুর্দান্ত জয়ে খুশি হলেও মেসি এখন শেষ চারের লড়াই নিয়ে ভাবছেন।

মেসি বলেন, শীর্ষ গোলদাতা হওয়াটা গুরুত্বপূর্ণ কারণ এটা বাতি (আগের রেকর্ড একার ছিল বাতিস্তুতার)। কিন্তু আমাকে আরও বেশি আনন্দিত করছে দলের ফল কারণ আমরা সেমিতে উঠেছি।

তিনি প্রতিপক্ষ সম্পর্কে বলেন, যুক্তরাষ্ট্র আক্রমণের চেষ্টা করবে, তারা খুব কঠিন দল। এখন পর্যন্ত আমরা যা করে এসেছি আমাদের সেটাই করতে হবে। আমরা উন্নতি করছি এবং এভাবেই আমরা এগিয়ে যাব।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা