,

জেনে নিন “কাঁচা” খাওয়া ভাল যে খাবারগুলো

21882-boroস্বাস্থ্য ডেস্ক : কিছু সবজি এবং ফল আছে যা আমরা কাঁচা খেতে পারি, আবার রান্না করেও খেতে পারি। তবে রান্না করে খাওয়ার চেয়ে এই খাবারগুলো কাঁচা খাওয়া স্বাস্থ্যকর। তাহলে চলুন জেনে নেওয়া যাক সে খাবারগুলো-

১। বিটঃ-
লাল রঙের এই সবজটি ফাইবার, ভিটামিন সি, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন বিতে ভরপুর। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, রক্তচাপ হ্রাস করে, কাজে শক্তি প্রদান করে থাকে। এমনকি এটি ক্যান্সার প্রতিরোধেও বেশ কার্যকর। এই সবজিটি রান্না করা হলে এর ২৫% পুষ্টিগুণ কমে যায়। সালাদ হিসেবে কাঁচা খেতে পারেন এই সবজিটি।

২। ব্রকলিঃ-
এই সবজিটি বেশির ভাগ মানুষ রান্না করে খায়। অথচ Journal of Agricultural and Food Chemistry গবেষণায় দেখেছে যে, যারা কাঁচা ব্রকলি খান তারা দ্রুত এর পুষ্টিগুণ লাভ করতে পারে যারা রান্না করে ব্রকলি খান তাদের থেকে। সালাদ অথবা সিদ্ধ করে ব্রকলি খেতে পারেন।

৩। লাল ক্যাপসিকামঃ-
লাল ক্যাপসিকাম ভিটামিন সি সমৃদ্ধ একটি সবজি। প্রতিদিনের ভিটামিন সি এর চাহিদা পূরণ করতে পারে একটি মাত্র লাল ক্যাপসিকাম। ভিটামিন সি ছাড়াও এতে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট, ভিটামিন বি৬, ভিটামিন ই এবং ম্যাগনেসিয়াম। আপনি এটি অল্প আঁচে রান্না করতে পারেন। কিন্তু ১৯০ ডিগ্রী তাপমাত্রায় রান্না করলে এর ভিটামিন সি নষ্ট হয়ে যাবে।

৪। পেঁয়াজঃ-
রান্নার সবচেয়ে প্রয়োজনীয় উপাদান হল পেঁয়াজ। পেঁয়াজ সাধারণত রান্না করে খাওয়া হয়। Cornell University study এর মতে কাঁচা পেঁয়াজ ফুসফুস ক্যান্সার, প্রসোস্টেট ক্যান্সার প্রতিরোধ করে। শুধু কাঁচা পেঁয়াজ খাওয়ার পর দাঁত ব্রাশ করতে ভুলবেন না।

৫। রসুনঃ-
এক গবেষণায় দেখা গেছে রসুন রান্না করা হলে এর অ্যান্টি ইনফ্লামেনটরী উপাদান কমে যায়। সপ্তাহে দুই তিনবার খালি পেটে কাঁচা রসুন খাওয়ার অভ্যাস করুন। এটি ক্যান্সার, হার্ট অ্যাটাক প্রতিরোধ করার পাশাপাশি ওজন হ্রাস করতে সাহায্য করবে।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা