,

কেন্দ্রীয় চুক্তিতে দলে ফিরলেন রুবেল

21870-rubel-hossainস্পোর্টস ডেস্ক : ফিটনেস ফিরে পেয়েছেন আগেই, বল করছেন পুরো গতিতে, দারুণ ছন্দে। মাথার ওপর ঝুলে থাকা শাস্তির শঙ্কাও এবার দূর হয়ে গেল- রুবেল হোসেন ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে।

চোট পুনর্বাসনের নির্দেশনা অনুসরণ না করায় শাস্তি হতে পারত পেসার রুবেলের। সন্তোষজনক জবাব দিতে না পারলে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার শঙ্কাও ছিল। তবে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, কেন্দ্রীয় চুক্তিতে ফিরেছেন রুবেল। তার পুনর্বহালের ব্যাপারটির অনুমোদন দিয়েছে বোর্ড।

গত ২২ ফেব্রুয়ারি বিসিবির এক সভা শেষে সভাপতি নাজমুল হাসান জানিয়েছিলেন, নতুন কেন্দ্রীয় চুক্তিতে আপাতত রাখা হয়নি রুবেলকে।

চোটের জন্য গত বছরের জুলাইয়ের পর থেকে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি রুবেল। গত সেপ্টেম্বরে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ভারতে খেলার সময় আবার চোটে পড়েন এই পেসার।

চোট কাটিয়ে বিপিএলে সিলেট সুপার স্টার্সের হয়ে ছয়টি ম্যাচ খেলেন তিনি। তবে আবার চোটে পড়ায় ডিসেম্বরের পর থেকে মাঠের বাইরেই ছিলেন এই পেসার। খেলতে পারেননি এশিয়া কাপ ও বিশ্বকাপেও।

চোট কাটিয়ে ফিরেছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে। খেলছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে, ফিরেছেন স্বরূপে। দলকে সুপার লিগে নেওয়ায় তার রয়েছে বড় অবদান।

১৩ ম্যাচে ২৯.২৬ গড়ে নিয়েছেন ১৫ উইকেট। ওভার প্রতি রান দিয়েছেন ৪.৫২ করে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা