,

‘বন্দুকযুদ্ধে’ নিহত জঙ্গির ‘আসল’ নাম মুকুল রানা

212নিজস্ব প্রতিবেদক : পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত পুরস্কার ঘোষিত ছয় জঙ্গির একজন শরিফুলের আসল নাম মুকুল রানা। সাতক্ষীরা থেকে ঢাকায় এসে তিনি কোনো দলের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন কি না, তা তাঁর পরিবার জানে না। তিনি ঢাকায় কী করতেন, সে খোঁজও জানা নেই পরিবারের।

আজ রোববার নিহত শরিফুলের লাশ নিতে আসা তাঁর দুলাভাই হেদায়েতুল ইসলাম ও চাচাতো ভাই রহমত এসব কথা বলেন। গত শনিবার দিবাগত রাত তিনটার দিকে ঢাকার মেরাদিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শরিফুল নিহত হন। পুলিশ বলছে, লেখক অভিজিৎ রায় হত্যাকাণ্ডে এই শরিফুলই নেতৃত্ব দিয়েছিলেন। অভিজিৎকে যেখানে হত্যা করা হয়, সেখানকার ভিডিও ফুটেজে শরিফুলের উপস্থিতি দেখা গেছে।

নিহত শরিফুলের পরিবারের ভাষ্য, তাঁর নাম মুকুল রানা। তিনি সাতক্ষীরা সরকারি কলেজের ইংরেজি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিন ভাইবোনের মধ্যে মুকুল ছোট। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মুকুল ঢাকা থেকে সাতক্ষীরায় গিয়েছিলেন। ওই মাসেই সেখানে বিয়ে করে আবার ফিরে যান তিনি। এরপর আর সাতক্ষীরা যাননি। সাতক্ষীরায় তাঁদের নিজেদের চিংড়ির ঘের রয়েছে।

নিহত শরিফুলের দুলাভাই হেদায়েতুল ইসলাম বলেন, মুকুল কোনো দলের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন কি না ও ঢাকায় তিনি কী করতেন, তা তাঁরা জানেন না। এর আগে যে পত্রিকায় তাঁর ছবি প্রকাশিত হয়েছিল, এটাও তাঁদের জানা নেই। বন্দুকযুদ্ধে নিহত শরিফুলের লাশ টেলিভিশনে দেখার পর তাঁরা লাশ নিতে সাতক্ষীরা থেকে ঢাকায় এসেছেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অনলাইন মুখপত্র ডিএমপি নিউজে গতকাল রোববার বলা হয়, শনিবার রাত পৌনে তিনটার দিকে গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল মেরাদিয়া এলাকায় তল্লাশি অভিযান চালানোর সময় সন্দেহজনকভাবে তিন মোটরসাইকেল আরোহীকে ধাওয়া করে। এ সময় হঠাৎ মোটরসাইকেল আরোহীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় দুজন দৌড়ে পালাতে সক্ষম হলেও গোলাগুলির একপর্যায়ে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য শরিফ গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় খিলগাঁও থানায় একটি হত্যা মামলা ও অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও কয়েকটি গুলি উদ্ধার করেছে। বেলা ৩টা ৪০ মিনিটে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিয়াস মোর্শেদের উপস্থিতিতে সুরতহাল করা হয়। নিহত শরিফুলের শরীরে ছিদ্রের মতো দেখতে ১০টি জখম ছিল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা