,

গোমস্তাপুর সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী নিহত

bsf_16831_1466405483নিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী নিহত হয়েছেন।সোমবার ভোরে গোমস্তাপুরের চাড়ালডাঙ্গা সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বদু মিয়া (৩০) ও ভুট্টো (২৯)। নিহত বদু মিয়ার বাড়ি গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের চাড়ালডাঙ্গা গ্রামে। আর ভুট্টোর বাড়ি একই ইউনিয়নের দেবপুর গ্রামে।

চাড়ালডাঙ্গা বিজিবি কর্মকর্তা নায়েক সুবেদার বাবুল মিয়া জানান, চাড়ালডাঙ্গা সীমান্ত এলাকা দিয়ে ভোরে ভারত থেকে গরু নিয়ে আসার পথে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ওই দুই বাংলাদেশী নিহত হয়েছেন।

তাদের লাশ বিএসএফের হেফাজতে আছে জানিয়ে তিনি বলেন, বিকাল ৪টার দিকে কমান্ডিং অফিসার পর্যায়ে বিজিবি-বিএসএফ বৈঠকের পর লাশ আনার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা